admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ১২:৫০ অপরাহ্ণ
( জাগিবে একাকী তব করুণ আঁখি–
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি—-
মম দুঃখবেদন মম সফল স্বপন—-
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম ) !—
রাত্রির বিষণ্ণ নীরবতা ভেঙ্গে—–
স্বপ্নহারা মৌণযোগের চৈতন্যে—
ফোটে রোদের মঞ্জরি ——–
রূপোলি বীজের ঘ্রাণ—————
ভেসে আসে দূর ভূমি থেকে—-
বিরামহীন দ্রুতলয়ে আসে ভোর–
জাগিবে একাকী তব আঁখি মোর——