admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২০ ৮:৫২ পূর্বাহ্ণ
উর্দ্ধগামী
নির্মাল্য ঘোষ
অবজ্ঞার মধ্যেও যে আগলানো তাকে আগলে রাখি প্রাণপণে…
চিরবিচ্ছেদ উৎসবের আয়োজন এখন থেকেই প্রশ্রয় পায়…
দেশের মধ্যে যে বিদেশ তুমি দেখাও আর কেউ পারেনি দেখাতে…
নিত্য হয় অনিত্য…
হৃদয়চক্র আরেকটু উন্মুক্ত…
যদিও মহাকাল স্থির…
সময়াতীত…
তাই তুমি আমি আমরা চিরন্তন..
সহজ তত্ত্ব…
কিন্তু তুমি না থাকলে কে বোঝাত বলতো এমন পরিপাটি করে?
মিথ্যে ছোটাছুটি হত… তারপর সেই পুজো আর অঞ্জলির প্রহসন…
জীবন কেটে যেত পুণ্য করেছি ভেবে….
ভাগ্যিস তুমি ছিলে….
তাই আজ আমি ব্রহ্মজ্ঞ
পাপ পুণ্যের উর্দ্ধে…