আগুন ভালোবাসত
আমার আপনার মত
বেশ সুখী সুখী খুশি খুশি ভাব নিয়ে
কাটাতে পারত রোজ
জামাইবাবুর সুপারিশে চাকরি একটা
জোটাও কঠিন কিছু নয়
সু-নাগরিকের পুরস্কার পারত পেতে !
এই আমাদের চেনা ছেলে
কাঙ্খিত এবং লক্ষ্মী !
এর বাইরে কিছু ভাবা বেশ কঠিন ;
তবু এক-আধটা বা বেয়াড়া কেউ কেউ
আপনার আমার স্বাভাবিক সংজ্ঞাকে
বুড়ো আঙ্গুল দেখিয়ে
বলবে, আপনি একটু রিভার্সে ভাবুন
এমনও হয় কেউ কেউ
মাকাল-বিশ্বের সর্বনাশ ঘটিয়ে
আপনি সর্বোত্তম !
বেরিয়ে আসুন চেনা আখ্যান থেকে
তখন আপনার চেনা ছেলেটা আগুন ধরবে
আগুন বাঁধবে
আগুন হয়ে উঠবে !
ক্ষুদিরামের গল্প, চেনা ছকের বাইরে
আমাদের চোখে বহিরাগত
তাঁদের দিয়ে আমাদেরও স্বপ্ন দেখা
আগুনের
আগুন হয়ে ওঠার !