admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২০ ৮:৪৪ অপরাহ্ণ
চোখের দৃষ্টি ভাল নয়,
ঝাপসা, তিক্ত অভিজ্ঞতার পর্দা লাগানো!
তবুও পথচলা, সন্তর্পণে পা ফেলা….
কত কিছু ভেসে ওঠে চোখের সামনে,
মা যেন আজও হাত ধরে – হাঁটি হাঁটি পা পা…..
উগ্রতার চোখধাঁধানো আলো, অস্বস্তি হয়, কেঁপে উঠি!
কারা যেন হেঁটে বেড়ায়, অকৃতজ্ঞতার কানাগলিতে!
শৈশবের সংলাপ শুনতে পাই –
হাঁটি হাঁটি পা পা…..
বুঝতে পারি, “অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো”-ই আমার প্রেরণা!
মনে হয়, আজও মায়ের হাতের ছোঁয়া পাই –
হাঁটি হাঁটি পা পা………!