admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২০ ১১:১৫ পূর্বাহ্ণ
কৈবল্য কপছে কপছে বিলোল হয় ভরসা খড়
পাতাখোর শতাব্দীর গর্তে পড়ে ক্লীব হয় মন ভাঁড়
হাঘরের বিপন্নতা ধু ধু প্রান্তরে ঘামে
সুলগ্না টেনে টেনে লগ্নে ঢের বর্ষাতি গায়ে
মুখ তার বদলে গেছে
স্বর শোনা হয়নি বছরভর
আখতারি স্বপ্নের আসমান ছুঁতে
চাইত তার চোখ, ত্রিকোণ দেহ পিণ্ড
ছিঁড়ে ছিঁড়ে কাগজ মোড়া নৌকায়
জলের ছেটা দিতে দিতে ভাসিয়ে দিও
স্বর্গীয় রুমাল দোলাও মাথা ঘেঁষে
ভিরমি খাওয়ার জোগাড়
তাজ্জব বনে যাই আজও
রক্ত খেকো শেয়ালেরা দাঁত শানিয়ে রাখে
রাতে বিরেতে, ভ্যাবলা হল্টে গাড়ি থামে
কখনও কখনও, চমকে ওঠার মত শ্বেত গর্জন
ত্রাহি ত্রাহি রবাহূত ভীমরতির লুম্পেনি ভক্তি
শ্রদ্ধা জাগে অসময়ে বিভক্তির শ্বাস
ঘুনো স্বস্তির নির্ভার সোহাগ
জাগে মাজনা জলে
চালতা গাছের ছায়ায় জোলো হাওয়া
বিবর্ণ বিভাজন প্রশান্তিতে বিকট হাঁ
ভাসমান জলকর !