admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫০ পূর্বাহ্ণ
ওসি প্রদীপের স্ত্রী চুমকিকে খুঁজছে পুলিশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত থাকার কারণে গ্রেপ্তার হওয়া কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারের বিচার প্রক্রিয়াধীন। তাকে গ্রেপ্তার করার পর থেকেই বেরিয়ে আসছে আরো অনেক রোমহর্ষক ঘটনা। ভুক্তভোগীরা একের পর এক মামলা করছেন। এছাড়া তার অর্থ অনুসন্ধান করতে গিয়ে পিলে চমকে গেছেন দুদকের কর্মকর্তারা।
ওসি প্রদীপের সঙ্গে স্ত্রী চুমকি ইতোমধ্যে তার বিপুল পরিমাণ অর্থের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসবের উৎস খোঁজ করতে গিয়ে দেখা গেছে, সিংহভাগই ক্রসফায়ারের ভয় দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে আদায় করেছেন সাবেক এই ওসি। এছাড়া ইয়াবা চোরাকারবারিদের কাছ থেকে পেতেন বিপুল অংকের কমিশন। এসব অর্থ এবং তা দিয়ে যেসব সম্পত্তি গড়া হয়েছে সেগুলোর বেশিরভাগই স্ত্রী চুমকির নামে।
এই পরিস্থিতিতে প্রদীপ কুমারের নামে নতুন মামলা করেছে দুদক। তবে মামলার দ্বিতীয় আসামী করা হয়েছে তাকে। প্রথম এবং প্রধান আসামী প্রদীপের স্ত্রী চুমকি। কারণ তার নামে ইতোমধ্যেই অবৈধভাবে অর্জন করা চার কোটি টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আরো অনেক সম্পদ আছে চুমকির নামে। তাই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য চুমকিকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
প্রদীপ কুমার শুধু স্ত্রীর নামে নয়, আত্মীয়-স্বজনদের আরো অনেকের নামেই সম্পদ গড়েছেন প্রদীপ। দেখা গেছে, প্রদীপের শ্বশুর তার এই মেয়েকে (প্রদীপের স্ত্রী চুমকি) বাড়ি-গাড়ি থেকে শুরু করে অনেক সম্পদ লিখে দিয়েছেন। কিন্তু অন্য সন্তানদের কিছুই দেননি। তারপর অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এসব সম্পদ প্রদীপ শ্বশুরের নামে লিখে দিতেন, তারপর বাবার সম্পদ হিসেবে সেগুলো আসতো মেয়ের (চুমকি) কাছে।