হোম
অপরাধ

এমডিও বিদেশে গ্রাহকের টাকা পাচার করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২১ ৮:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এমডিও বিদেশে গ্রাহকের টাকা পাচার করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা! ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের ৬০-৭০ কোটি টাকা বিদেশে পাচারের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে গ্রাহকের অগ্রিম টাকার ৫০ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক একাউন্টে স্থানান্তর করা হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জসীম উদ্দীন চিশতিও চলে গেছেন একই দেশে। সিআইডি সূত্র জানায়, ধামাকার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানটির এমডি জসীম উদ্দীন বিদেশে থাকায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা যায়নি।

তাকে বেশ কয়েকবার ডাকা হলেও করোনার কারণে দেশে ফিরতে পারছেন না জানিয়ে এড়িয়ে গেছেন তিনি। ফলে শিগগিরই ধামাকার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে মানি লন্ডারিং আইনে। সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, গ্রাহককে পণ্য দেয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়েছে ধামাকা। ডাবল টাকা ভাউচার ও সিগনেচার কার্ড স্কিমের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ।

এর মধ্যে প্রায় ৫০ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছে প্রতিষ্ঠানটি।সূত্রমতে, গ্রাহকের পণ্যের অগ্রিম টাকা ‘ইনভ্যারিয়েন্ট টেলিকম’ নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে জম করেছে ধামাকা। সেখানে গত ৮ মাসে ৫৮৮ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে রয়েছে মাত্র ৯৩ হাজার টাকা। এটিসহ সংশ্লিষ্ট ১৪টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। যার মধ্যে এমডি জসীমের ৫টি, ইনভ্যারিয়ান্ট টেলিকমের ৭টি, মাইক্রো ট্রেডের ১টি ও মাইক্রো ফুড অ্যান্ড বেভারেজের ১টি অ্যাকাউন্ট রয়েছে।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সিআইডি কার্যালয়ে ডাক হয় ধামাকার এমডি জসীম উদ্দীন, সিইও সিরাজুল ইসলাম, কাউন্টস ও ফাইন্যান্স প্রধান আমিনুর হোসেনকে। তাদের মধ্যে শেষের দুই কর্মকর্তা হাজির হলেও সাড়া দেননি এমডি। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা। এমতাবস্থায় ধামাকার শীর্ষ কর্তাদের বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠিয়েছে সিআইডি। সেইসঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করতে চিঠি গেছে নির্বাচন কমিশনে।

এসব কর্তারা হলেন- এমডি জসীম উদ্দীন চিশতি, ডিএমডি নাজিম উদ্দীন, সিইও সিরাজুল ইসলাম, পরিচালক সাফওয়ান আহমেদ, অ্যাকাউন্টস ও ফাইনান্স প্রধান আমিনুর হোসেন। তবে এসব অভিযোগের বিষয়ে ধামাকার এমডি জসীম উদ্দীন চিশতি বা কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন হওয়ায় মন্তব্য জানাতে অস্বীকৃতি জানান প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা।

এদিকে, ১৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে তদন্তে নেমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে সিআইডি। এগুলোর মধ্যে ধামাকার ব্যাংক হিসাব জব্দে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় সংস্থাটি। অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও পর্যায়ক্রমে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 12 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 13 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক