admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
এটিএম শামসুজ্জামান না ফেরারদেশে। দেশের প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামানের লাশ দাফন করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার জুরাইন কবরস্থানে আজ শনিবার বাদ আসর তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে রাজধানীর সূত্রাপুর জামে মসজিদে এই কিংবদন্তির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার মরদেহ রাখা হয় সূত্রাপুর কমিউনিটি সেন্টারে।
এদিন বাদ জোহর নারিন্দার পীর সাহেব বাড়ি মসজিদে এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন হয়। এর আগে এটিএম শামসুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী তার গোসলের প্রক্রিয়া সম্পন্ন করেন নারিন্দার পীর সাহেব। জীবিত অবস্থায় এটিএম শামসুজ্জামান বলে যান যে, তার মহরদেহ যেন এফডিসি বা অন্য কোথাও না নেওয়া হয়। তার সেই ইচ্ছাও পূরণ করা হয়।
প্রসঙ্গত, আজ শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সূত্রাপুরের নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান এটিএম শামসুজ্জামানের।