সোহরাব হোসেন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
ঢাকার টঙ্গীর বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা মুফতি মহিবুল্লাহ মিয়াজী কে অপহরণ ও চরম নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তেঁতুলিয়া উপজেলার শত শত আলেম-ওলামা সহ তৌহিদি জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে ঐতিহাসিক তেঁতুলতলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নুর আলা নূর কামিল মাদ্রাসার সরকারি অধ্যাপক মাওলানা আব্দুল হান্নান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো,জাহাঙ্গীর আলম, সালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো,সোহরাব আলী, মাওলানা তোয়াবর রহমান, ও মাওলানা মো,সালেহ আহমদ বক্তারা বলেছেন উগ্রপন্থী হিন্দু সন্ত্রাসী সংগঠন ইসকন সারাদেশে পরিকল্পিত ভাবে মুসলিম নারীদের ধর্ষণ ও হত্যা আলেম-ওলামাদের অপহরণ, নির্যাতন কর্মকাণ্ডসহ সকল অপকর্ম খুন ও ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ইসকন নিষিদ্ধের জন্য সরকারের নিকট দাবি জানান।
পরিশেষে তেঁতুলিয়ায় চৌরাস্তা জামে মসজিদের খতিব মাওলানা মো,মোখলেসুর রহমানের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।