admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ৫:৪৮ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: ঈদের পর থেকে লাগাতার আন্দোলনে যাবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (২৫ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তিসহ সকল কারাবন্দিদের মুক্তি ও বিভিন্ন দাবিতে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপির এ নেতা বক্তবে বলেন সরকারের পতন ঘটাতে রাজধানী দখল করার প্রস্তুতি নিতেও নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনরা আন্দোলন নস্যাৎ করতে গুজব ছড়াচ্ছে ৷ তবে সরকার ক্ষমতা না ছাড়া পর্যন্ত রাজপথে তারা কর্মসূচি চালিয়ে যাবে। ঈদের পর থেকে লাগাতার আন্দোলনে যাবে বিএনপি।
ঈদের শেষে সবাই ঢাকায় আসার আহ্বান জানিয়ে বলেন, ঘন ঘন ছোট ছোট সমাবেশ- মিছিল না করে একবারে আন্দোলনে নামেন। এ সরকারকে নামাতে পারলে সব দাবি এমনিতেই পূরণ হবে।