হোম
বিনোদন

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

শহরের অদূরে মীরগড় এলাকায় গড়ে ওঠা পঞ্চগড় জেলা প্রশাসন ইকোপার্কে ঈদের ছুটিতে নেমেছে দর্শনার্থীদের ঢল। গত বছরের ২৬ মার্চ উদ্বোধনের পর থেকেই বিনোদনপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ পার্কে ঈদের ছুটিতে ভিড় কয়েকগুণ বেড়েছে।

গতকাল রোববার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন। শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে দলে দলে মানুষ ভিড় জমান পার্কটিতে। সবুজে ঘেরা পরিবেশ, ফুলের বাগান, ফোয়ারা ও দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করছে।

দর্শনার্থীরা জানান, জেলার মধ্যে এমন মনোরম পরিবেশে ঘোরার জায়গা কম থাকায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাতে এই ইকোপার্কই তাদের প্রথম পছন্দ। অনেকে আবার ছবি তোলা, আড্ডা দেওয়া ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভিড় করছেন এখানে।

ছোয়াদ হাসান নামের এক দর্শনার্থী বলেন, বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। ছবি তোলা আর আড্ডা দেওয়ার জন্য জায়গাটা দারুণ। সানাউল্লাহ নামের আরেকজন বলেন, ঈদের ছুটিতে অনেকেই পরিবার নিয়ে একটু স্বস্তির সময় কাটাতে এখানে আসছেন। পার্কটি দারুণ পরিবেশে গড়ে উঠেছে। এখানে সব শ্রেণির মানুষ স্বাচ্ছন্দ্যে আসতে পারে।

দর্শনার্থী জাহিদ হাসান রাসেল বলেন, পার্কটি খুব অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। এটির উন্নয়নে আরো উদ্যোগ নিলে দর্শনার্থী উপস্থিতি বাড়বে।এদিকে, দর্শনার্থীদের ভিড়কে কেন্দ্র করে পার্কের আশপাশে জমে উঠেছে অস্থায়ী দোকান ও খাবারের স্টল। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে উঠেছে।

রফিকুল নামে এক দোকানদার জানান, ঈদের সময় জনসমাগম বেড়ে গেলে বিক্রি অনেক বেশি হয়। যা তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।পার্ক কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটিকে সামনে রেখে দর্শনার্থীদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সেবার বিষয়টি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিও জোরদার করা হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন পার্ক পরিদর্শনে আসেন পার্কটির রূপকার ও সাবেক জেলা প্রশাসক সাবেত আলী। ব্যাপক জনসমাগম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন এই ইকোপার্কটি আমাদের সময়ের একটি পরিকল্পনার বাস্তব রূপ। এত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি এখন জেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।

জেলা প্রশাসন ইকোপার্কের ব্যবস্থাপক তানবীরুল বারী নয়ন বলেন, ভবিষ্যতে পার্কটিতে আরও নতুন বিনোদন সুবিধা যুক্ত করে এটিকে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 12 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক