admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪৭ পূর্বাহ্ণ
ইদানিং ঠাকুরগাঁও এ বাইরের জেলার লোক এসে প্রতারণার মাধ্যমে জনসাধারণের অর্থ হাতিয়ে নিচ্ছে।আজ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কালীতলায় সকালে এরকম ঘটনা ঘটেছে।দিনাজপুর পার্বতীপুর নিবাসী অন্ধ মোঃ জাফরকে নিয়ে পঞ্চগড় নিবাসী মোঃ শফিকুল ইসলাম(৪০) পিতা মৃত তরিফ ও আমিরুল ইসলাম(৪৫) পিতা মেএত শরীফ সেখানে অন্ধ ব্যাক্তির মেয়ে বিয়ে দেবে বলে সাধারণ জনসাধারণের কাছ থেকে অর্থ সাহায্য চাওয়ার সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তাদের চ্যালেঞ্জ করলে তারা সদুত্তর দিতে না পারলে তিন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে,উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞসাবাদ করলে তারা প্রতারণার বিষয় মেনে নেয়।তিনি অন্ধ মো! জাফরকে তার আত্মীয়ের কাছে তুলে নেয়ার নির্দেশ দেন এবং প্রতারণা করার অভিযোগে মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আমিরুল ইসলামকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।