হোম
আন্তর্জাতিক

ইউক্রেনের অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১ জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ ইউক্রেনের লভিভ নগরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ৪ সেপ্টেম্বর ২০২৪ রয়টার্স। ইউক্রেনের মধ্যাঞ্চলের একটি সামরিক ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। আহত ২৭১ জন। মধ্যাঞ্চলের শহর পোলতাভার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে রাশিয়া এ দিন পর পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ বছর এখন পর্যন্ত এটাই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেগুলোতে দেখা যায়, অনেক তরুণের মৃতদেহ মাটিতে পড়ে আছে। সেগুলো ধুলা ও ধ্বংসস্তূপে ঢাকা। তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বিশাল ভবন। রয়টার্স তাৎক্ষণিকভাবে ছবির সত্যতা যাচাই করতে পারেনি। মঙ্গলবারের হামলার পর বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, ‘এই হামলার জন্য ইতর রাশানদের অবশ্যই জবাব দিত হবে।’

জেলেনস্কি এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। বলেছেন, হামলায় মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ করার পর থেকে জেলেনস্কি নিয়মিত জনগণের উদ্দেশে ভাষণ দেন। মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, পোলতাভা শহরের সামরিক ইনস্টিটিউটে হামলায় ৫১ জন নিহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে আছেন। তাঁদের প্রাণরক্ষা করতে সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। হামলার পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ থেকে ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পোলতাভা অঞ্চলের গভর্নর ফিলিপ প্রোনিন জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো সম্ভবত ১৫ জন চাপা পড়ে আছেন। নিহত ব্যক্তিরা সবাই সেনাসদস্য বলে জানিয়েছে ইউক্রেনের পদাতিক বাহিনী। তবে সশস্ত্র বাহিনীর কতজন সদস্য হতাহত হয়েছেন, সেটা তারা নির্দিষ্ট করে বলেনি। কিয়েভের জন্য এটা একটি বড় ধাক্কা। এমনিতেই দেশটিকে নিজের চেয়ে ক্ষমতাধর শত্রুর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে নিজেদের সেনাসদস্যদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছে তারা। রাশিয়া তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 39 minutes আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 1 day আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 1 day আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 1 day আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক