হোম
অপরাধ

আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল চাঁদা দাবি ঝুট ছিনতাইয়ের ঘটনায়, চারজন আটক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় ওয়েস্টেজ মালের (ঝুট) ব্যবসা দখল, চাঁদা দাবি এবং ঝুট ছিনতাইয়ের দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় ওই গার্মেন্টস ব্যবসায়ীর লোকজন বাঁদা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

রবিবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার সামনে এ হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার বাসাইদ এলাকার নাজিমুদ্দিন, জশিম, আওলাদ এবং রনিত। থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার বাসাইদ এলাকার ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে মালিক পক্ষের সাথে চুক্তি করে ঝুটের ব্যবসা করে আসছে সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসাঃ সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু।

বেশকিছুদিন ধরে স্থানীয় বিএনপি নেতা আসাদ ও সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখলের হুমকি দিয়ে সালমা আক্তার ও মনিরুজ্জামান টিপুর কাছে চাঁদা দাবি করে আসছিলো। কিন্তু তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় রবিবার বিকেলে সন্ত্রাসীরা কারখানার সামনে অবস্থান নেয়। এসময় সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসাঃ সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু কারখানা থেকে ওয়েস্টেজ মাল (ঝুট) বের করতে গেলে আসাদ ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আবারও চাঁদা দাবি করে তাদের বাঁধা প্রদান করে।

একপর্যায়ে ইউপি নির্বাচনে হেরে যাওয়া স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদও সেখানে অস্ত্র-সস্ত্র ও লোকজন নিয়ে আসাদ ও তার বাহিনীর পক্ষে অবস্থান নেয়। পরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং বাকীরা পালিয়ে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সালমা আক্তার বলেন, আমরা বৈধভাবে চুক্তি করে কারখানার সাথে ব্যবসা করছি। বিএনপি নেতা আসাদ ও চাঁনগার রাজু আহমেদ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেয়ায় আমাদের মাল বের করতে বাঁধা প্রদান করে। এঘটনায় আমরা আইনের সহায়তা চাইলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে।
জানতে চাইলে ফেব্রিকা নীট কম্পোজিট লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার (এইচ আর এন্ড কমপ্লায়েন্স) নাসিরুল গনি সৈকত বলেন, সালমা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোসাঃ সালমা আক্তার এবং তিথী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মনিরুজ্জামান টিপু আমাদের সাথে চুক্তি অনুযায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। তাদের চুক্তির আরও দুই বছর মেয়াদ রয়েছে। এছাড়া হামলা ও চাঁদা দাবির বিষয়টি কারখানার বাহিরে ঘটেছে বিধায় এ নিয়ে আমাদের কিছু করনীয় নেই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ কুমার গোপ বলেন, কারখানা ওয়েস্টেজ মালামাল (ঝুট) নেয়ার সময় বাঁধা প্রদান এবং চাঁদা দাবিসহ হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া ঘটনার সাথে জড়িত বাকীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 14 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 21 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক