admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখল নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আরিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং নামক একটি পোশাক কারখানার ঝুট দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
ঝুট ব্যবসায়ী ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, গত ৪ বছর ধরে ওই প্রতিষ্ঠানের সাথে আমি ঝুটের ব্যবসা করছেন। আমার ব্যবসা দখল করতে বিভিন্ন সময় ঝুটের মালামাল পরিবহনে বাধা দিয়ে আসছিল একটি চক্র। আমি প্রতিদিনের মত আজ ঝুট বের করতে যাই কারখানার সামনে।এসময় আমিন মাদবর, সবুজ, আরাফাত, রাজু, হাসান, সিজানসহ বেশ কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমার ৪ থেকে ৫ জন লোক আহত হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশুলিয়ার আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টার্নেশনাল ক্লোথিং কারখানা থেকে সকালে ঝুটের মালামাল বের করছিলেন যুবলীগ নেতা কাইয়ুম ও তার কর্মচারীরা। এসময় স্থানীয় আমিন মাদবর, সবুজ, রাজু, আরাফাত ও সিজানের নেতৃত্বে ২০-২৫ জন এসে ঝুট ব্যবসায়ী ও তার লোকজনের ওপর হামলা চালায়।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।