admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ
সাগর-রুনি হত্যার খুনীরা কি কোনদিন ধরা পড়বে ? বাংলাদেশে বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ৭৫ বার পেছাল এ মামলার প্রতিবেদন দাখিল। আজ ১৪ অক্টোবর ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য আদালত নতুন এ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।কি কারণে বার বার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেচ্ছাছে তা বোধগম্যনা নাগরিক মহল হতাশ ।