admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৮:১৩ অপরাহ্ণ
আমেরিকার হোয়াইট হাউসে আবার করোনা। করোনাভাইরাসের মহামারির শুরুতে গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ হোয়াইট হাউসের অনেকে আক্রান্ত হয়েছেন। সেই হোয়াইট হাউসে ফের করোনা প্রবেশে করেছে। এবার আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। এক বিবৃতিতে গতকাল রোববার, ৩১ অক্টোবর, এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। সম্প্রতি তার পরিবারের কয়েকজন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এ কারণেই প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চলমান ইউরোপ সফরে যাননি জেন সাকি। ফরাসি বার্তা সংস্থা এএফপি আজ সোমবার এসব তথ্য জানিয়েছে। জেন সাকির এক বিবৃতির বরাত বলা হয়েছে, গতকাল রোববার তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। তবে গত বুধবার থেকে তিনি প্রেসিডেন্ট বাইডেন বা হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি।অবশ্য জেন সাকি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তার শরীরে উপসর্গগুলো অতটা জটিল নয়। বর্তমানে তিনি বাসায় থেকে কাজ করছেন।
আপাতত তিনি ১০ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর করোনা পরীক্ষা করাবেন। সবকিছু ঠিকঠাক থাকলেই হোয়াইট হাউসে ফিরবেন তিনি। খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের এই মুখপাত্র সবশেষ গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি দেখা করেছেন। তবে ওই সময় স্বাস্থ্যবিধি মেনে প্রেসিডেন্টের সঙ্গে তার ও অন্যান্য কর্মকর্তার দেখা হয়েছে। বিবৃতিতে জেন সাকি উল্লেখ করেছেন, প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সময় তারা ৬ ফুটেরও বেশি দূরত্ব বজায় রেখে বসেছিলেন। একই সঙ্গে তাদের মুখে মাস্ক ছিল।
এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন গত সেপ্টেম্বরেই করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন। ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলনে গতকাল রোববার অংশ নিয়েছেন তিনি। এরপর আজ সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||