admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিনবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রকিব আহম্মেদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জতীয় নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান।
৮ই জানুয়ারি ২০২২ইং (শনিবার) সন্ধ্যায় আমিনবাজার নির্বাচন পরিচালনা কমিটি, আমিনবাজার ইউনিয়ন আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোঃ রকিব আহম্মেদ । তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের সেবা পেতে এখন আর কাউকে বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না ও সময় ক্ষেপণ করতে হবে না । জম্ম-নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মৃত্যু সনদ ও ওয়ারিশান সনদ সহ ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা পেতে সরকার নির্ধারিত ফি ব্যতীত কাউকে আর অতিরিক্ত টাকা ব্যয় ও সময় ক্ষেপণ করতে হবে না বলেও জানান মোঃ রকিব আহম্মেদ।
আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করে দ্রুত চালু করার ব্যবস্থা করবে বলেও জানান মোঃ রকিব আহম্মেদ । ইউনিয়নব্যাপী ফ্রি ওয়াই-ফাই ও গড়ে বসে অনলাইনে ইউনিয়নের যাবতীয় সেবা দেওয়া সহ আমিনবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়কে সম্প্রসারিত করে বৃহৎ পরিসরে উন্নিত করে আমিনবাজার ইউনিয়নের অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি আমিনবাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমিনবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রকিব আহম্মেদ।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন আমিনবাজার ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ রউফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দীন , সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট লায়ন বশীর আহমেদ, আমিনবাজার ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি ও আমিনবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামসুল হক, আমিনবাজার ইউনিয়ন আওয়ামিলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফরহাদুল হক সহ আরো অনেকে । এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমিনবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সহস্রাধীক সাধারন মানুষ ও অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।