হোম
আইন-বিচার

আবরারের হত্যা মামলায় রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন মা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ডিসেম্বর, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আবরারের হত্যা মামলায় রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন মা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আদালত যে রায় দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন তার মা রোকেয়া খাতুন। তবে সাবেক ছাত্রলীগ নেতা অমিত সাহা-সহ অন্য আসামিদেরও ফাঁসি চেয়েছেন তিনি। এর আগে আজ বুধবার, ৮ ডিসেম্বর, দুপুরে এ রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। রায় ঘোষণার পরপরই এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, যে রায় দেওয়া হয়েছে তাতে আমি সন্তুষ্ট। তবে আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি যে, আমি তো সব খুনির ফাঁসি চেয়েছিলাম।

এদিন দুপুরে গণমাধ্যমকে রোকেয়া খাতুন বলেন, আমি তো চেয়েছিলাম ২৫ জনেরই ফাঁসি হবে। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা অমিত সাহার নাম উল্লেখ করে তিনি বলেন, সবকিছুর সঙ্গেই তো সে ছিল। আমি তারও ফাঁসি চাই। অপরদিকে, দেশব্যাপী আলোচিত ও ন্যাক্কারজনক এই হত্যা মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের বাবার বরকত উল্লাহ বলেন, আমি রায়ে সন্তুষ্ট। তবে উচ্চ আদালতে রায়টি যেন বহাল থাকে।

একই সঙ্গে দ্রুত তা যেন কার্যকর করা হয়। রায় কার্যকর হলেই কেবল আবরারের আত্মা শান্তি পাবে। এ সময় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, বিচারক এবং আইনজীবী ও পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জানান আবরারের বাবা। একই সঙ্গে সব সময় তার পাশে থাকায় গণমাধ্যম কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানান বরকত উল্লাহ। এদিন রায় শুনতে সকাল ৯টায় আদালতে হাজির হন তিনি ও তার পরিবারের অন্য সদস্যরা।

রায় ঘোষণা শেষে আবরারের বাবার চোখ-মুখে ছেলে হত্যার কষ্টের ছাপ লক্ষ করা যায়। এর আগে রায় ঘোষণার জন্য আজ বিচারক দুপুর ১২টায় এজলাসে প্রবেশ করেন। এর পরই রায় পড়া শুরু করেন বিচারক। তার আগে বেলা পৌনে ১২টার দিকে এ হত্যা মামলার ২২ আসামিকে আদালতের এজলাসে হাজির করা হয়।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 hour আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 hour আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 hour আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 13 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 23 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক