হোম
আন্তর্জাতিক

আফগানিস্তানে মূর্তির স্থলে কুরআন আনল তালেবান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২১ ৯:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আফগানিস্তানে মূর্তির স্থলে কুরআন আনল তালেবান। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে পূর্ববর্তী আশরাফ ঘানি সরকারের জাতীয় শহীদ ঘোষিত একজন হাজরা নেতার মূর্তি সরিয়ে সেখানে কুরআনের ভাস্কর্য প্রতিস্থাপন করেছে তালেবান সরকার। এ ঘটনায় বামিয়ানের বাসিন্দারা নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মূর্তি সরানোর পদক্ষেপে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। ফ্রান্স টোয়েন্টিফোরের খবরে বলা হচ্ছে, মূল মূর্তিটি ছিল আব্দুল আলি মাজারির। তিনি একজন শিয়া নেতা, যাকে প্রথম ক্ষমতায় আসার পর তালেবানরা হত্যা করেছিল।

গত আগস্টে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পরপরই রকেট চালিত গ্রেনেড দ্বারা মূর্তিটির মাথা ভেঙ্গে ফেলা হয়। এ ঘটনায় মধ্য আফগানিস্তানের শহরের বাসিন্দারা কট্টর ইসলামপন্থীদের দোষারোপ করে। মাজারির নামে স্কয়ারটির নাম পরিবর্তন করে ‘মিলিটারি স্ট্রিট’ রাখা হয়েছে। বামিয়ানের একজন সুশীল সমাজ কর্মী আব্দুল দানিশিয়ার এএফপিকে বলছেন, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের অনেক ব্যবসা বিলবোর্ড এবং পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। ৯ নভেম্বর তালেবান মাজারির মূর্তিটি সম্পূর্ণভাবে অপসারণ করে এবং এটিকে কুরআনের প্রতিরূপ দিয়ে প্রতিস্থাপিত করেছে।

দানিশিয়ারের ভাষায়, তালেবান বামিয়ান থেকে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে। জনগণ এতে হিংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে। মাজারির মূর্তিটি বামিয়ানের কেন্দ্রীয় চত্বরেও দাঁড়িয়ে ছিল। যেখানে তালেবানরা ২০০১ সালে বুদ্ধের দুটি বিশাল ১৫০০ বছরের পুরনো মূর্তি উড়িয়ে দিয়েছিল। খবরে বলা হচ্ছে, বামিয়ানের মানুষ মাজারিকে ভালোবাসে, তারা আংশিকভাবে ধ্বংস হওয়া মূর্তিটি প্রতিস্থাপন করতে একটি নতুন মূর্তি তৈরি করছে।

মাজারি একজন উগ্র তালেবান-বিরোধী মিলিশিয়া নেতা। তিনি ১৯৯৫ সালে তালেবানদের হাতে বন্দী হওয়ার পর নিহত হন।২০১৬ সালে তৎকালীন ঘানি সরকার মাজারিকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের জাতীয় ঐক্যের জন্য শহীদ হিসেবে মনোনীত করে। হাজারা সম্প্রদায় প্রধানত শিয়া গোষ্ঠীর মানুষ।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 15 hours আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 18 hours আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 1 day আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 2 days আগে

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাহিরপুর সীমান্তে ৩বাংলাদেশি বিজিবির হাতে আটক।
অপরাধ 3 days আগে

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
দুর্ঘটনা 5 days আগে

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ্ ময়দান পরিদর্শন করেন পুলিশ সুপার।
আইন-বিচার 5 days আগে

লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে দুই রিলিফ ট্রেন, রেল যোগা যোগ
দুর্ঘটনা 6 days আগে

নাগরিক ভাবনা: সোনার বাংলাদেশ কি শুধুই আবেগ,নাকি আমাদের অধিকার?
ঢাকা 6 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক