admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ১২:৪০ অপরাহ্ণ
নাগরিক ভাবনা, মুক্ত কলম সিঙ্গাপুর বক্স অফিসঃ সিঙ্গাপুরে অনেক গুলো বাংলাদেশের সংগঠন আমরা বিভিন্ন সময় দেখেছি যাদের মধ্যে বেশির ভাগই সিটিজেন, ফেয়ার যারা বাংলাদশের বংশোদ্ভূত, কিন্তু আজ প্রবাসীদের দূর সময় কয়জন এগিয়ে এসেছেন জানিনা তবে দুই একজন ছাড়া বাকি কাউকে আমরা সক্রিয় ভাবে দেখতে পাচ্ছিনা ।

প্রবাসীদের পাশে, আপনার যারা একটু ভালো অবস্থায় বসবাস করছেন সিঙ্গাপুরে তাদের উদ্দেশ্যে বলছি আপনরা জানেন পবিত্র রমজান উপলক্ষে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের দেশীয় খাবার গুলো না হলে চলেনা সিঙ্গাপুরে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার লকডাউন করায় প্রবাসীরা আজ নিজ বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।
আপনারা জানেন,সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় লকডাউন করা কিছু ডরমিটরিতে ব্যাবস্থাপনা থাকলেও বাকি প্রবাসীরা আজ অসহায় অনেকের কাছে অর্থ থাকলেও শুধুমাত্র লকডাউনে কারনে প্রয়োজনীয় ইফতার সামগ্রী পাচ্ছেনা অনেক প্রবাসী আমাদের পোষ্ট গুলোতে কমেন্ট করে যে শুধু মাত্র পানি দিয়ে ইফতার করতে হয় এর চেয়ে আর করুন কি হতে পারে?যদি আমাদের বাংঙ্গালী কমিউনির এবং হাইকমিশনের পক্ষ থেকে অর্থের বিনিময়ে হলেও ডেলিভারির ব্যবস্থা করা হতো তাহলে আমাদের মতো প্রবাসী শ্রমীকরা উপকৃত হতো। দুই একজন চেষ্টা করে যাচ্ছেন বেক্তিগত উদ্বেগে কিন্তু তারা দুই একজন একলক্ষের উপরে প্রবাসীদের নিকট হয়তো পৌঁছানো সম্ভব হবেনা।

তাই প্রবাসীদের পক্ষ থেকে সিঙ্গাপুরে আমাদের বাঙ্গালী কমিউনিটির সকলের প্রতি বিশেষ অনুরোধ বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের পাশে এসে দাঁড়িয়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আল্লাহ রাব্বুল আলামীন চাইলে এই পরিস্থিতি বেশি থাকবেনা আল্লাহ আমাদের সবাইকে হেপাজত করুক।
বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবির হোসেন ও নাজমুল খান যারা প্রবাসীদের পাশে এসে দাঁড়িয়েছন কাজ করছেন।
শাহাদাত রাসেল চৌধুরী
সিঙ্গাপুর প্রবাসী।