admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ
আধুনিক বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে জিপিএস নির্ভরতা অনেক বেড়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করা যায় এমন ডিভাইস আমাদের হারিয়ে যাওয়া থেকে রক্ষা করে। এটা যদি কাজ না করে তাহলে সামনে এগুনোর সড়ক বন্ধ হতে পারে অথবা গাড়ী চালকদের ধীরগতিতে চালিয়ে যেতে হবে রাস্তায় থাকা সাইনগুলো দেখার জন্য বা বারবার মানচিত্র দেখার জন্য। আবার ট্রেনে যাতায়াতের বিষয় থাকলে তো ইনফরমেশন বোর্ডে পরবর্তী ট্রেন আসার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাবেনা। ট্যাক্সির জন্য এখন একটি ফোনই যথেষ্ট, উবার অ্যাপই তার প্রমাণ। কিন্তু জিপিএস ছাড়া জরুরি সেবাগুলোও চালানো কঠিন হবে। কারণ অপারেটররা ফোন কে করেছেন তার অবস্থান নির্ণয় করতে পারবেনা বা নিকটবর্তী অ্যাম্বুলেন্স বা পুলিশের গাড়ীর হদিস পাবেনা। কারখানাগুলোও স্থবির হয়ে যেতে পারে কারণ তাদের ইনপুট সময়মত আসবেনা। কৃষিকাজ, নির্মাণকাজ, মাছ ধরা কিংবা জরিপ কাজ- এ পাঁচটি খাতে যুক্তরাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী পাঁচ দিন জিপিএস না থাকার সময় ক্ষতি প্রায় এক বিলিয়ন ডলার। জিপিএস চব্বিশটি স্যাটেলাইটের সমন্বয়ে করা একটি পদ্ধতি। এগুলোর সাথে ঘড়ির সময় মেলানো বা সিন্ক্রোনাইজ করা। যখন আপনার স্মার্ট ফোন জিপিএস ব্যবহার করে আপনার অবস্থান ম্যাপে খুঁজে বের করে , তখন এটা আসলে কোনো একটি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করে এবং সিগন্যাল পাঠানোর সময়ের ভিত্তিতে হিসেব করে।