admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২০ ৭:৪১ অপরাহ্ণ
মোঃ আমিনুল ইসলাম আপেল,ব্যুরো চিফ রংপুর অফিসঃ গত ২০শে নভেম্বর ২০২০ ইং শুক্রবার বাদ জুম্মা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)রংপুরে জেলা কমিটির আত্নপ্রকাশ করেছে। রংপুর জেলা শাখার সভাপতি মোঃখাইরুজ্জামান রিপনের সভাপতিত্বে, শহরের রুপকথা থিম পার্কের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় ও পরিচিতি সভা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় আহবায়ক মোঃরেজাউল আবেদীন জীবন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহমিদ ইসলাম তামিম যুগ্ন আহবায়ক আমাসুফ রংপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমাসুফ এর রংপুর বিভাগীয় অন্যান্য সদস্য বৃন্দ। যদিও প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলিম মাহমুদ (বিপিএম বার), রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সাহা (বিপিএম বার),জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রাব্বানী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন চাঁদ, রংপুর জেলা মহিলা সমিতির চেয়ারম্যান, উপস্থিত থাকার কথা থাকলেও সাম্প্রতিক করোনা মহামারী আবারো দেখা দেয়ায়, তারা উপস্থিত হতে না পারলেও সম্মতি দিয়েছেন, উৎসাহ দিয়েছেন ভালো কাজ করার জন্য। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল আবেদীন জীবন বলেন Law Is Nothing Without Common Sence. মানবাধিকার লঙ্ঘন হবে এমন কোন কর্মে আমাদের তথা আমাসুফের কারোর সংশ্লিষ্টতা কখনো’ই কাম্য নয়।সর্বক্ষণ’ই আমাদের একটি কথা স্বরণ রাখতে হবে, আমরা নিজের জন্য যা পছন্দ করি, ঠিক অন্যের জন্যও সেটাই পছন্দ করবো।
আমরা যা নিজের জন্য অপছন্দ করি, সেটা অন্যের বেলায়ও প্রযোজ্য থাকবে, এটাই হলো বড় মানবতা। সভার সভাপতি তার বক্তব্যে বলেন, আইনের সুশাসন ও মানবাধিকার সুরক্ষায় আপোষহীন ভাবে কাজ করার শপথ গ্রহণ করতে হবে আমাদের। তিনি আরও বলেন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাসুফ এর স্থান হবে রংপুরে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ শিখরে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃহারুন-অর-রশিদ বাবু বলেন,আইনের সঠিক ব্যাখ্যা হয়তো আমরা অনেকেই জানিনা, কিন্তূ মানবাধিকার শব্দটি আমাদেত সবার’ই বেশ পরিচিত। আমার বিশ্বাস যদি আমরা সবাই, একে অপরের প্রতি মানবিক হই তাহলে আর আমাদের সমাজে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটার সুযোগ থাকবে না। মানবাধিকার যদি ঠিক থাকে তাহলে তাহলে আমাদের আর কোন বিবাদ হবেনা, সেক্ষেত্রে আইনও লংঘন হবেনা। আগে আমাদের শোধরাতে হবে, তারপর কাজ করতে হবে আইন ও মানবাধিকার সুরক্ষায়।
বর্তমান সমাজে মানবাধিকার সুরক্ষায় কাজ করাটা বেশ বড় চ্যালেঞ্জ, এককথায় এটি হলো কাঁটাযুক্ত পথ তাই আমাদের সবাইকে খুব সাবধানে পথ চলতে হবে। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে, এক প্লাটফর্মে আইনের সুশাসন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পারি, তাহলে অপরাধী যতবেশি শক্তিশালী হোকনা কেন, আমরা তাকে আইনের আওতায় আনার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানটির সমস্ত আয়োজনের দায়িত্বে ছিলেন আমাসুফ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মোঃইয়াসিন আরাফাত পুনম। সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন সহ সভাপতি মোঃ ময়নুল ইসলাম ও সহ সভাপতি মোঃ গোলজার হোসেন। এ কমিটির মাধ্যমে সামাজিক আন্দোলন জোরদার করে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে, শত খুদ্র বার্তার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মিসেস রাজিয়া বেগম আঁখি, সাংস্কৃতিক সম্পাদক আমাসুফ রংপুর জেলা শাখা।