হোম
অপরাধ

অভিযানে আতঙ্কে রয়েছেন আওয়ামী লীগের দাপুটে নেতারা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২০ ১২:১৫ অপরাহ্ণ

Bangladesh-crime-mknewsbd

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী জিরো টলারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযানে আতঙ্কে রয়েছেন আওয়ামী লীগের দাপুটে নেতারা। ক্ষমতার দীর্ঘ সময়ে দলকে পুঁজি করে বিভিন্ন মন্ত্রণালয় দাপিয়ে বেড়িয়েছেন, টেন্ডার নিয়ন্ত্রণ করে যারা কোটিপতি হয়েছেন, সরকারি কাজ যথাযথভাবে না করে নিম্নমানের কাজ করে টাকা হাতিয়ে নিয়েছেন তারা সবাই এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন প্রধানমন্ত্রীর অভিযানের জালে ধরা পড়েন তা নিয়ে টেনসন বেড়েই চলেছে তাদের। এছাড়া আওয়ামী লীগের যেসব প্রভাবশালী নেতার ছত্রছায়া সরকারি কাজের টেন্ডার নিয়ন্ত্রণ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, নিম্নমানের কাজের কারণে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না, সেই সব প্রভাবশালী নেতারাও টেনসনে রয়েছেন কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কারণ নামে বেনামে বেশিরভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানার অংশীদার আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। নেতাদের অনুরোধে সেসব প্রতিষ্ঠান কাজ পায়, নেতারা কমিশনও পান কিন্তু দুর্নীতির অভিযোগ তাদের উপর আসে না। তবে দুর্নীতির ব্যাপারে শক্ত অবস্থানে শেখ হাসিনা। কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রিসভার একাধিক সদস্য।

দুর্নীতি দমন কমিশন (দুদক), এনবিআর, অডিট বিভাগ, পরিকল্পনা কমিশনের মাধ্যমে সকল কাজের হিসেব নিকেষ করা হচ্ছে। যারা অতীতে ফাঁকি দিয়েছেন, নিম্নমানের কাজ করেছেন তারাও ছাড় পাবেন না। সূত্র জানায়, হাইব্রিড, ক্ষমতালোভী, দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের পাশাপাশি ক্ষমতার দীর্ঘ সময়ে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের এক সময়ের ত্যাগী নেতারা সরকারি বিভিন্ন দফতরের টেন্ডারের কাজ করার সুযোগ পেয়েছেন। এখনও এক সময়ের ত্যাগী নেতারাই বিভিন্ন সরকারি দফতরের টেন্ডার নিয়ন্ত্রণ করেন। কিন্তু বেশিরভাগ নেতাই সরকারি কাজে দুর্নীতি করেছেন এবং করছেন। দুর্নীতিবাজ আমলাদের সাথে নিয়ে ত্যাগী নেতারাও এখন দুর্নীতিবাজে পরিণত হয়েছেন এবং হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই বিশ্বাস করে কাজ দিচ্ছেন সেই দুর্নীতির আশ্রয় নিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা করছেন।

এ নিয়ে প্রত্যেক দফতরের মন্ত্রীরাই বেশ বিরক্ত। দুইজন মন্ত্রীর ভাষ্য, দলের জন্য ত্যাগ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন এমন পরিচয় দিয়ে সরকারি কাজ নেবার চেষ্টা করেন অনেকে। তাদের জন্য আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও তদবির করেন। কিন্তু কাজ দেবার পর দেখা যায় এসব ত্যাগী নেতারাও দুর্নীতিতে কম যান না। কিন্তু বক্তৃতা করার সময় সব দোষ অনুপ্রবেশকারী, হাইব্রিড নেতাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেন সেই ত্যাগী নেতারা।

গত বছর থেকে দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়া, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ঠিকাদার মাফিয়া জিকে শামীম, কৃষকলীগ নেতা শফিকুল আলম ফিরোজ, নরসিংদীর যুবমহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া , যুব মহিলা লীগ নেত্রী শারমিন জাহান, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, রিজেন্ট গ্রুপের সাহেদ করিমসহ সকলেই দলের প্রভাবশালী ছিলেন। কেউ ছিলেন অনুপ্রবেশকালী, কেউ দলের ত্যাগী। কিন্তু। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় একটা সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন সবাই। ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছিলেন বিশাল সাম্রাজ্য। অপকর্মের প্রশ্রয় দেয়ার কারণে গত বছর পদ হারিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। দুর্নীতির কারণে পদ গেছে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর।

কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, যারা সরকারি কাজে দুর্নীতি করছেন এবং তাদের ছত্রছায়া দানকারী নেতাদের নামসহ প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছেন। একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আরেক দিকে বিভিন্ন নেতাদের তদবিরে সরকারি বিভিন্ন প্রজেক্টের বেহাল দশা। এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশও দিয়েছেন কয়েকজন মন্ত্রী। দুর্নীতিবাজ ঠিকাদার, তাদের প্রশ্রয় দেয়া নেতা, বিভিন্ন দফতরের টেন্ডার নিয়ন্ত্রণ করা নেতা ও দুর্নীতিবাজ আমলাদের তালিকা করে প্রধানমন্ত্রী কার্যালয়ে জমা দেয়া হবে।

জানা যায়, দেশের বড় একটি ঠিকাদার কোম্পানি যারা বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বিএনপির একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় কাজ করতো সেই কোম্পানিটি এখন আওয়ামী লীগের দুইজন কেন্দ্রীয় নেতার ছত্রছায়ায় ব্যবসা করছে। সারা দেশেই দলের নেতাদের ছত্রছায়ায় ব্যবসা করছে অনেকে। আর সমান তালে চলছে দুর্নীতি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাবশালী দাপুটে নেতারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সরকারি কাজের দুর্নীতির বিচার বিশ্লেষণ হলে অনুপ্রবেশকারী, হাইব্রিডদের সঙ্গে ত্যাগী নেতারাও ফেঁসে যাবেন।

এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষ্টিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ইনকিলাবকে বলেন, দীর্ঘদিনের ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন মাধ্যমে অনেক অনুপ্রবেশকারী দলে ঢুকেছে। সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে দুর্নীতি করেছে। তাদের সাথে তাল মিলিয়ে দলের অনেক ত্যাগী নেতাকর্মীও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন যা দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে খুবই কঠোর তিনি দুর্নীতিবাজ কাউকে ছাড় দেবেন না। তিনি আরো বলেন, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী অনেক অভিজাত্যপূর্ণ জীবন যাপন করেন। অনেকেই দুর্নীতির সাথে জড়িয়েছেন, দেশের বাইরে বিত্তবৈভব গড়েছেন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সাধারণ জীবন যাপন করেন। দুর্নীতির ছিটে ফোটাও তার আশে পাশে পড়তে পারে না। প্রধানমন্ত্রী শক্ত হাতে দুর্নীতির বিরুদ্ধে লড়ে চলেছেন।

একজন সিনিয়র মন্ত্রী ইনকিলাবকে বলেন, বিভিন্ন সময় দেখা গেছে তিনি যাদের দায়িত্ব দিয়েছেন তারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে, অপকর্ম করেছে। প্রধানমন্ত্রীর একার পক্ষে কতক্ষণ কাজ করা সম্ভব? যখন দলের ত্যাগী ও আদর্শবান নেতারাও দুর্নীতি-অপকর্মের স্রোতে গা ভাসিয়ে দেয়। তবে প্রধানমন্ত্রীর শক্ত অবস্থানে এখন অনেক প্রভাবশালীরাই আতঙ্কে রয়েছেন। কারণ প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক