হোম
নির্বাচিত কলাম

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ ৯:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগ নিয়ে আমাদের কোন চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। কারণ বর্তমানে যে অন্তবর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোন রোড ম্যাপ দেয়নি। তারা নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে।

তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে; আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিঘ্রই আমাদের মতামত দেব। আমরা এই কথাটির উপর জোর দিয়েছি সেটা হলো বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে বেশি যে জিনিসটি প্রয়োজন সেটি হলো একটি অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন। তিনি গতকাল বুধবার শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, সেই নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাপকে সেই নির্বাচনের জন্য উপযুক্ত করার জন্য, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য উপযোগী করে তোলা, এ বিষয়গুলি আমরা বলেছি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য একটি নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরী। সে কথাটাই আমরা বারবার করে বলছি। এটির যেহেতু সুনির্দিষ্ট নিয়ম নেই যে কতজন সদস্য হবে, সেক্ষেত্রে এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী করে।

অনেক সময় দেখা যায় প্রয়োজন অনুযায়ী ৪০-৫২ জন করে থাকে।এখন পর্যন্ত তারা ২১ টা করেছে। এত বড় একটা দেশ পরিচালনার জন্য এটা হতেই পারে। এক্ষেত্রে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় দারকার নেই। আর তারা যদি প্রয়োজন মনে করলে সমন্বয় করতে পারে। আর তারা কাকে উপদেষ্টা বানাবে বা বানাবে না এটা সম্পুর্নরুপে দায়িত্ব প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনুসের। তবে নির্দিষ্ট বিধান না থাকলেও উপদেষ্টা যাদের নেবেন তারা যাতে করে বিতর্কিত না হউন সেদিকে খেয়াল রাখতে আমি অনুরোধ করবো।

আওয়ামীলীগের ব্যাপারে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ফ্যাসিবাদ বা আওয়ামীলীগ যে কাজটা ভালভাবে করেছে সেটা হলো জাতিকে বিভক্ত করা। এই বিভক্তি দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। মতামত ভিন্ন থাকতেই পারে একটি গণতান্ত্রিক দেশে। কিন্তু ঐক্যগুলো থাকবে কতগুলো মৌলিক বিষয়ে। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বোভৌমত্তের বিষয়ে, একটা থাকবে গণতন্ত্রের বিষয়ে, মানুষের অধিকারের বিষয়ে। সেই ঐক্য রাখতে আমরা চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।

এ আন্দোলনকে বেগবান করতে আমরা কিন্তু ৬৩টি দল যুগোপদ আন্দোলন করেছি। জাতি হিসেবে আমাদের সহিষ্ণু হতে হবে। ১৭ বছরের একটা জঙ্গাল সরাতে ১৭ দিনও সম্ভব না ১৭ মাসও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদের দায়িত্ব কম। যখন একটি গণতান্ত্রিক সরকার আসবে তখন সেই পার্লামেন্ট সে কাজগুলো করবে। এ সরকারের জন্য মূলত দায়িত্ব হবে যে একটি নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। সকলেই যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে। আর সেই ভোটের চুরির যে বিষয়টা সেটাকে যেন নির্মুল করতে পারে সেই ব্যবস্থা করা।

সেই সাথে নিরপেক্ষ লোকজনগুলোকে নির্বাচন পরিচালনার জায়গাগুলোতে বসানো। বিচার বিভাগকে নিরপেক্ষ করা। এডমিনিষ্ট্রেশনকে নিরপেক্ষ করা। এ নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। যে সংস্কার প্রয়োজন সেটি করার জন্য সময় দিতে হবে। তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। অর্থনৈতিক দিকটা ওই সরকারকে দেখতে হবে।

বাজারের উর্দ্ধগতির বিষয়ে তিনি বলেন, বর্তমানে বাজারের খোজ খবর নিয়েছি। এটা সাধারণ মানুষের জন্য কষ্টকর। বর্তমান সরকারের এ দিকটিতে একটু গুরুত্ব দেওয়া উচিত। আমরা আশা করি সরকারের মধ্যে অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন। প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ। বাজার স্বাভাবিক করতে যা যা পদেক্ষপ নেওয়া প্রয়োজন সেগুলো বর্তমান সরকার নেবেন বলে আমি আশা করি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মির্জা ফয়সল আমীন, সাবেক সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরসহ জেলা বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবেনর সামনে জেলা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 4 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 10 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 11 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক