হোম
অপরাধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফিরিয়ে দেয়া হয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মে, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ

Dhaka- stemmer – back-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দে পাটুরিয়া থেকে আসা একটি যাত্রীবোঝাই ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ ওই ফেরিটি ঘাটে ভিড়তে না দিয়ে ফেরত পাঠায়। ঢাকা নামের ওই ফেরিটি সহস্রাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে এসেছিল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাত্র দুটি ফেরি দিয়ে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের যাত্রী ওঠা নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ফেরিতেই মানুষের ঢল নেমেছে।

কোনভাবেই নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব। এক পর্যায়ে রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতদিয়া ঘাটের পন্টুনে কঠোর অবস্থান গ্রহণ করে। এ পরিস্থিতিতে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকা ফেরিকে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না দিয়ে, ফিরিয়ে দেওয়া হয়। জানা যায়, গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে করে করোনা ঝুঁকি মাথায় নিয়ে এই ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ-পশ্চিশাঞ্চলের ঘরমুখো মানুষ ফিরছে। বিভিন্ন জেলার মানুষগুলো মানিকগঞ্জের পাটুরিয়ায় এসে গাদাগাদি করে নৌপথ দিয়ে ফেরি ও ট্রলারে করে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে এসে নামছে।

কোন ভাবেই মানা সম্ভব হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সহস্রাধিক যাত্রী নিয়ে আসা ফেরিটি বাধ্য হয়েই ফিরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দৌলতদিয়া ঘাট পন্টুনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন থেকে কোন ফেরিই ঘাটে ভিড়তে দেয়া হবে না। এছাড়া ট্রলারে ঝুঁকি নিয়ে কেউ যাতে পদ্মা পাড়ি দিতে না পারে সে জন্য নদীতে নৌ টহল দেয়া হচ্ছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, এর উদ্দেশ্য করোনা পরিস্থিতিতে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক