admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২০ ২:২৪ অপরাহ্ণ
আজ ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার মীর্জা পাম্পের সংলগ্ন হোটেল নূর বোর্ডিং এ গতকাল রাতে সরকারি নির্দেশনা অমান্য করে বোর্ডিং খোলা ও ১২ জন ব্যাক্তিকে রাখার খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হলে খবর পেয়ে ১২ জনের মধ্যে ৫ জন দেয়াল টপকে পালিয়ে যায়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নূর বোর্ডিং এর মালিক মিলননগর নিবাসী মশিউর রহমান (৩৪) পিতা আজিমুদ্দিন কে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং বোর্ডিং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এবং ঢাকা ও অন্য জেলা হতে আগত ৭জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং তৎক্ষনাৎ তাদেরকে মুচলেকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়, এসময় তারা জরিমানা প্রদান করত সবাই বোর্ডিং ছেড়ে চলে যায়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।