হোম
অপরাধ

বাংলাদেশে লকডাউনে পারিবারিক সহিংসতা আগের চাইতে বেড়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২০ ১:১৮ পূর্বাহ্ণ

Family-problem-lok-down-mknewsbd

ফাইল ছবি

ঢাকার বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তা সম্প্রতি তার স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত আইনানুগ প্রক্রিয়াও শুরু করেছেন তিনি।দীর্ঘদিন ধরে তাদের বৈবাহিক কলহ চলে আসলেও চলতি লকডাউন পরিস্থিতিতে এটি মাত্রা ছাড়িয়ে যায়। ছোটখাট নানা বিষয়ে কটূক্তি থেকে শুরু, মিথ্যা অপবাদ এমনকি শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী। সেদিন রাতে সে হঠাৎ করে আমাকে মারতে শুরু করে। এতোটাই মারে যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। এভাবেই স্বামীর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন তিনি। এখন ও বাসায়, আমিও বাসায়। যেটা হয়, আমাকে নিয়ে যা-তা কথা বলে। আমি কেন বিকেলে ঘুমালাম, কেন রান্নাঘরে গেলাম না, কেন বাচ্চাকে পড়ালাম না, কেন কাজ শেষ করলাম না, এমন নানা ইস্যুতে নির্যাতন চলতেই থাকে। বাচ্চার কথা ভেবে এতোদিন সহ্য করেছি। এখন আর না। আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্স দিয়ে দেবো। বাড়িতে একরকম গৃহবন্দি পরিস্থিতিতে যে শুধু নারীরাই নির্যাতনের শিকার হচ্ছেন তা নয়। পুরুষরাও সহিংসতার শিকার হচ্ছেন। কিন্তু তাদের কেউ নাম প্রকাশ করতে বা এ বিষয়ে কোন ব্যবস্থা নিতে চাইছেন না।

পারিবারিক সহিংসতার শিকার হয়ে অনেকে জরুরি নম্বরে ফোন করছেন। বাংলাদেশে বর্তমান লকডাউন পরিস্থিতিতে পারিবারিক সহিংসতার চিত্র কেমন, সেটা নিয়ে কোন জরিপ করা হয়নি। তবে মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা জানিয়েছেন, লকডাউনের মধ্যে এই প্রবণতা স্বাভাবিকের চাইতে বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপ-পরিচালক নীনা গোস্বামী জানান গত কয়েক দিনে তাদের হেল্পলাইনে ঘরোয়া সহিংসতা সম্পর্কিত ফোন কলের সংখ্যা বেড়েছে। জাতীয় জরুরি হেল্পলাইনেও সহিংসতার বিরুদ্ধে সাহায্য চেয়েছেন অনেকে। অনেক নারী ফোন করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছেন। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় তারা সেটা পারছেন না। নির্যাতিত নারীদের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা থাকলেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে নতুন করে কাউকে সেখানে যুক্ত করা হচ্ছে না।

নীনা গোস্বামী বলেন, বাস্তবিক যে চিত্র আমরা দেখতে পারছি সেটা বিশ্লেষণ করে বলা যায় যে পারিবারিক সহিংসতার হার অন্যসময়ের চাইতে এখন অনেক বেশি। বৈশ্বিক চিত্র প্রায় একই। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা-ইউএনএফপিএ এবং এভেনার হেলথ, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়, ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশে গত তিন মাসের লকডাউনে পারিবারিক সহিংসতা ২০ শতাংশ বেড়েছে। চলতি বছর বিশ্বে অন্তত দেড় কোটি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে ইউএনএফপিএ-এর পক্ষ থেকে জানানো হয়।

এমন অবস্থায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনাভাইরাস মোকাবিলায় প্রতিটি দেশের জাতীয় পরিকল্পনায় পারিবারিক সহিংসতা রোধের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। ব্রিটেনের জাতীয় হেল্পলাইনে গত দুইমাসে পারিবারিক সহিংসতা সংক্রান্ত কল এসেছে স্বাভাবিকের চাইতে প্রায় ৫০% বেশি। পারিবারিক কলহের জেরে দেশটিতে খুনের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। ফ্রান্সে পারিবারিক সহিংসতার ঘটনা বেড়েছে ৩৬%, অস্ট্রেলিয়ায় ২০% শতাংশ। ভারতে দ্বিগুণ এবং তিউনিশিয়ায় বেড়েছে ৫ গুণ।

এছাড়া যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, সিঙ্গাপুরের মতো কয়েকটি দেশে পারিবারিক সহিংসতা বেড়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। লকডাউন পরিস্থিতিতে মানুষ নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ায় এই সহিংসতা ঘনীভূত হচ্ছে বলে জানান মনরোগবিদ মেখলা সরকার। এর পেছনে বর্তমান পরিস্থিতিকে দায়ী করে মিসেস সরকার বলেন, মানুষ তাদের স্বাস্থ্য নিয়ে, কতদিন এই লকডাউন চলবে তা নিয়ে, অর্থনৈতিক সংকট কীভাবে সামাল দেবে এমন নানা বিষয়ে উদ্বেগে আছে। যার কারণে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। মানুষ স্বভাবত কাছের মানুষের কাছেই তাদের রাগ প্রকাশ করে। মূলত এভাবেই বিবাদ ছড়িয়ে পড়ছে।

পারিবারিক সহিংসতার শিকার বেশি হচ্ছেন নারীরা। উদ্বিগ্ন থাকা অবস্থায় মানুষের কাছে আরেক মানুষের নেতিবাচক দিকটাই বেশি নজরে আসে। আগে সেটা এড়িয়ে গেলেও লকডাউনে এক সাথে থাকায় সেটা সম্ভব হচ্ছে না। ফলে অনেক সময় ঝগড়া বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়াচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, ভিন্নমতের বিভিন্ন মানুষ একই ছাদের নিচে বাস করে, সহিংসতা দেখা দেয়ার সমূহ আশঙ্কা থাকে। এক্ষেত্রে পরিবারের সঙ্গে কলহে না জড়িয়ে পাঁচটি উপায়ে এই কঠিন সময় মোকাবেলার পরামর্শ দিয়েছেন মিসেস সরকার। পরিবারের সদস্যদের সাথে কৌশলী হওয়া। তাদের প্রতি প্রত্যাশা কমিয়ে দেয়া। পরস্পরকে সহযোগিতা করা। তাদের কাজের প্রশংসা করা। অন্যের নেতিবাচক বৈশিষ্ট্য বা বিভেদের জায়গাগুলো মেনে নেয়া। ইতিবাচক বৈশিষ্ট্যের প্রতি মনোযোগ বাড়ানো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 25 minutes আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 34 minutes আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 7 hours আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ,পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে জমি নিয়ে বিরোধ,ফসল কেটে ক্ষতির অভিযোগ।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ দশম শ্রেণির শিক্ষার্থী অপহরণ মামলায় অভিযুক্ত অভিনেত্রী নিপা।
অপরাধ 2 days আগে

সান্তাহারে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার আধা কেজি ভাং গাছের কাঁচা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক