হোম
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে ঝালমুড়ি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, শতাধিক বাড়ি লুটপাট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ১২:০৩ অপরাহ্ণ

B-Baria-fighting-1-death-mknewsbd

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘ’র্ষে আহত রজব আলী (২০) মৃত্যুর পর গ্রাম ছেড়ে পালিয়েছেন প্রতি-পক্ষের ৩০টি পরিবারের মানুষ। এই সুযোগে গ্রামের শতাধিক বাড়িঘরে লু’টপাট হয়। এমনকি কেটে নেওয়া হচ্ছে ক্ষেতের ফসলও। সাবেক ইউপি সদস্য করিমকে প্রধান আসামি করে ২৬ জনের নামে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রজবের বাবা ইছুব আলী। আসামিপক্ষের লোকদের দাবি, গত ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রজবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই তাদের বাড়িতে হামলা ও লুটপাট শুরু করে। থানায় এ বিষয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিচ্ছে না। এদিকে কৌশলে বিবাদী পক্ষের লোকজন আসামিপক্ষের লোকদের বাড়ি পাহারার ব্যবস্থা করে।

সারদিন পাহারা দিয়ে রাতে আসামিপক্ষের লোকদের বাড়িতে লুটপাট করে। এছাড়া বাড়িতে মানুষজন না থাকায় তাদের মাঠের পাকা ধানও কেটে নিয়ে যাচ্ছে। ইছুব আলী বলেন, আমাদের নামে দেয়া সকল অভিযোগ মিথ্যা। আমাদের পক্ষের কোনো লোক লুটপাট করেনি। বরং তাদের ঘরের সকল মালামাল নিজেরাই সরিয়ে নিয়ে গেছে। তাদের মালামাল রক্ষা করার জন্য আমরা সারারাত পাহারা দেই।

স্থানীয়রা জানান, রজবের মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে আতঙ্কিত হয়ে আসামিপক্ষের ৩০টি পরিবারের নারী-শিশুসহ শতাধিক মানুষ গ্রাম ছেড়ে পালায়। তাদের ঘরবাড়ি খোলা পড়ে আছে। ওই পরিবারগুলোর মাঠে থাকা প্রায় ৫ বিঘা পাকা ধান কেটে নিয়ে গেছে রজবের পরিবারের লোকজন। তাদের ঘরের ভিতর নেই কোনো জিনিসপত্র। আসামিপক্ষের অভিযোগ, এই ঘটনাকে পুঁজি করে ৩০ পরিবারের ৪০টি গরু, ৬টি ষাঁড়, প্রায় ২শ হাঁস-মুরগী, ৫ বিঘা পাকা ধান ও বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছে রজবের স্বজনরা। তাদের কারনে গ্রাম ছেড়ে পালিয়েছে শিশুসহ প্রায় শতাধিক নারী-পুরুষ।

চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, লুটপাটের কোনো ঘটনা আমার জানা নেই।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, মামলা হয়েছে। ২ জন আসামি গ্রেপ্তার হয়েছে। বাড়িঘরে চুরি হয়েছে এমন সংবাদ পেয়েছি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবো। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে দুই বন্ধুর মধ্যে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। যাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রজব আলী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক