admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ৮:০৮ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় জেলায় চলছে লকডাউন আর এরই মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী গাড়ি গুলো পণ্য এনে ঠাকুরগায়ে অপেক্ষা করছে যাত্রী পারাপারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানার অফিসার এসআই আনিস ভোর রাতে প্রায় ২৫ টি ট্রাক ও কাভার্ডভ্যান কে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দিলেন।

ঠাকুরগাঁওয়ের খাদ্য গুদাম ও রূপসী বাংলা ফিলিং স্টেশনের এর সামনে। ঢাকা, কুমিল্ল্ চিটাগাং,নারায়-গজ্ঞের এর পণ্যবাহী গাড়ি গুলো জমা হয়ে ছিল দীর্ঘ সময় ধরে ওই জায়গায়। ঠাকুরগাঁও থেকে ভাড়া নিয়ে রাওনা দিবে বলে এই আশায়। কিন্তু রাত ৩/৫০ মিঃ সময় সদর থানার ডিউটিরত অফিসার আনিস কে আমাদের প্রতিনিধি অভিযোগ করে বললে উনি রাতারাতি গাড়িগুলোকে ঠাকুরগাঁ জেলার বাহিরে যেতে বাধ্য করেন। যাক সকাল হওয়ার আগেই গাড়িগুলো চলে যাওয়াতে আমরা/ঠাকুরগাঁও বাসি অনেকটা ঝুঁকিমুক্ত হলাম বলে মন্তব করেন এলাকার সাধারন জনগণ। এই গাড়িগুলোকে আসলে আশ্রয় দেয় স্থানীয় কিছু শ্রমিক ও ফিল্ম স্টেশনগুলি। আর ওই পাম্পের সামনে অজানা এক বাড়িতে এ ড্রাইভার গুলা খাওয়া-দাওয়া-বাথরুম-গোসল সারে।
প্রায় ২৫ টি কাভার ভেন ও বড় ট্রাক ছিলো বলে জানায় এসআই আনিস। তিনি আর ও বলেন অনেকটাই বল প্রয়োগ করেই তাদেরকে এই জেলা থেকে সরাতে হয়।জয় হল আমাদের জেলা করোনা ভাইরাজের, জয় হল মানবতা পুলিশের।
উল্লেখঃএই ঘটনার ১২ ঘন্টা আগে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
ঠাকুরগাঁও সদর উপজেলার পাশের সোনালী ফিলিং স্টেশন ও এনামুল ফিলিং স্টেশনে বিভিন্ন ভাবে ঠাকুরগাঁও এ আসা ট্রাকগুলো কাচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ শেষে চলে যাওয়ার কথা থালেও কিংবা ট্রাক স্ট্যন্ডে না থেকে ফিলিং স্টেশনে অবস্থান করছে এই অভিযোগ পাবার পর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন উপরোল্লিখিত পেট্রোল পাম্পগুলোতে পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ট্রাকগুলোকে তৎক্ষনাৎ ঠাকুরগাঁও ছেড়ে যেতে নির্দেশ দেন এবং ট্রাকগুলোকে সেখানে অবস্থান করার সুযোগ দেয়ায় ২টি পেট্রোল পাম্পকে ৫হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।