admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২০ ৪:৫৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার সরকারপাড়ায় ইলেকট্রিক সামগ্রীবাহী কাভার্ড ভ্যান প্রবেশ করলে,স্থানীয় জনসাধারণ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে তিনি সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে গাজীপুর থেকে আগত যমুনা গ্রুপের কাভার্ড ভ্যনের ড্রাইভার গাজীপুর নিবাসী মোঃ নুরুল ইসলাম (৪৫)কে সরকারি নির্দেশনা অমান্য করে ইলেকট্রিক সামগ্রী ফ্যান আনার অপ্রাধে ৫হাজার টাকা জরিমানা করেন।

এবং এই সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বাদে ইলেকট্রিক সামগ্রী ফ্যান অর্ডারের মাধ্যমে আনার অপরাধে সরকারপাড়া নিবাসী ইলেক্ট্রিক সামগ্রী ডিলার মোঃ লুৎফর রহমান (৬৪) পিতা মৃত জমিরউদ্দীনকে ৫০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি কাভার্ড ভ্যানকে ঠাকুরগাঁও থেকে তৎক্ষনাৎ ত্যাগ করার নির্দেশ দেন। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বাদে অন্য কোন সামগ্রী অন্য কোন জেলা থেকে এই মূহুর্তে পরিবহন বা আনা যাবে না।