admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২০ ৯:৫৫ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ঢাকার নারায়নগঞ্জ থেকে আসা ব্যক্তিগের কোয়ারেন্টান তদারকি করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। ১৩ তারখি সোমবার তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন তদারকি করেন।
এরই ধারাবাহিকতায় সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান মহাজানপাড়া, মাদ্রাসাপাড়া, হাজীপাড়া ও জোড়দারপাড়ায় ঢাকার নারায়নগঞ্জ থেকে আগত ৯ জন ও তাদের পরিবারকে কোয়ারেন্টাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় রায়হান নামে ব্যক্তি কোয়ারেন্টাইন না মানায় তাকে ৫শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় সকলকে বাড়ির বাইরে বের না হতে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও সরকারী নির্দেশনা অমান্য করায় ভেলাজান বাজারে দোকানদার নিজামুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।