admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২০ ৩:২৯ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধি : সামাজিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা ঠাকুরগাঁও’য়ের রুহিয়ায় ভেঙ্গে পড়েছে। এখানকার সব শ্রেণির মানুষ অবাধে ঘর থেকে বের হয়ে স্বভাবিক জীবন যাপন করছেন, চলাচল করছেন রাস্তাঘাটে আড্ডা চলছে চায়ের দোকান সহ বিভিন্ন পান সিগারেটের দোকানে । ফলে নোভেল করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে দেশব্যাপী সরকার বিভিন্ন ব্যবস্থা নিলেও এখানকার শহর জীবনে কোন সুফল আসছেনা ।
রুহিয়া উপ-শহরের কর্ণফুলি বাজার মিশন রোডের বাংলাদেশ রেলওয়ের ই/৯৩ মিশন রেলগেট হতে মহিলা মাদ্রাসা ঘনিমহেষপুর বারঘরিয়া মোড় মুঝারুলের দোকান এলাকা ঘুরে দেখা যায় মানুষের অবাধ চলাচল ও আড্ডা ভিড় করছে। আর এসব মানুষের অবাধ চলাফেরা ঠেকাতে তেমন কোন তৎপরতা চোখে পড়েনি। লকডাউন হওয়া মতির পরিবার হোমকোয়ারেনটেইন না মেনে বিভিন্ন দোকানে ভিড় ও আড্ডাবাজি করে বেড়াচ্ছে। গত ৩/৪দিন আগে তাদের বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিয়ে পরিবারের সবাইকে হোমকোয়ারেনটেইনে থাকতে নির্দেশ প্রদান করেন প্রশাসন।