admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২০ ২:৪১ পূর্বাহ্ণ
সোহরাব হোসেন, ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধিঃ এক অভিযোগে জানা যায় হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের মলানী দক্ষিণ সোনামতি গ্রামের মোঃ তাবারক আলী, পিতা, মৃতঃ সাবর উদ্দীন বিগত ৯ বৎসর পূর্বে একই গ্রামের মোঃ জবেদ আলী, পিতা, মৃতঃ বুধু মোহাম্মদ এর নিকট তাহার দখলকৃত নিম্ন তফসিল বর্ণিত জমি জে, এল,নং ০২ (দুই) মৌজা মলানী খাস খতিয়ান নং ৬৭,৬৮,৬৯ এস এ দাগ নং ৪৯৩ মৌজা ডাঙ্গা পরিমান ০৭ মধ্যে ০৫ শতক ১৫০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে ৪৮ হাজার টাকা মূল্যে জমি দখল স্বত্ব ক্রয় করেন।
তখন থেকে বর্ণিত ০৫ শতক জমিতে বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন মোঃ তাবারক আলী। গত ৫ / ৬ মাস পূর্বে দাতা জবেদের ০২ শতক তার দখলে থাকা জায়গায় ৪ শতক জমি তাবারকের ভাইয়ের পোতা মোঃ জুয়েলের নিকট বিক্রি করায় সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। মোঃ জুয়েল পিতা মোঃ তেনু অতিরিক্ত ০২ শতক জমি না থাকার কারণে বিভিন্ন সময় জমি জবর দখল ও বাড়ী ঘর ভাংচুর করার জন্য তাবারক কে ও তাঁর পরিবার কে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী তাবারক জীবিকা নির্বাহের জন্য দিনাজপুর হিলিতে কাজ করে। জুয়েলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সু-বিচারের আশায় গত ২৯.০২.২০২০ তারিখে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অধ্যক্ষ মুকুলের নিকট আবেদন করলে তিনি ১ নং গেদুরা ইউনিয়ন চেয়ারম্যন মোঃ আঃ হামিদ এর নিকট বিষয়টি তদন্ত পূর্বক সুষ্ঠ বিচারের নির্দেশ প্রদান করেন। কিছুদিন যেতে না যেতেই মোঃ জুয়েল ও তাঁর পরিবার তার স্ত্রী-কে মারপিট করে মর্মে হরিপুর থানায় অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে গত ১১ তারিখে আব্দুল হামিদ চেয়ারম্যান তাদের উভয়কে ডেকে তাবারকের ০৫ শতকের পরিবর্তে ০৩ শতক জমি দেন। ১২ তারিখে মোঃ জুয়েল ও তাঁর পরিবার চেয়ারম্যানের বন্টন করে দেওয়া জমি দখল করার জন্য খেটে খাওয়া ভূমিহীন তারকের বাড়ী ঘড়ের একাংশ দখল করেন।
এ ব্যাপারে মুঠো ফোনে আব্দুল হামিদ চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি উভয়ের কাগজপত্র যাচাই করে দেখলাম তাবারকের ০৩ শতক জমিই পাবে, তাই তাঁকে ০৩ শতক’ই দিয়েছি। যা সুষ্ঠ বিচার হয়নি চেয়ারম্যান পক্ষপাতিত্ব করেছেন বলে তারকের দাবী।