হোম
অপরাধ

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এপর্যন্ত প্রায় ৫০জনকে আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ

Rab-bd-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এপর্যন্ত প্রায় ৫০জনকে আটক সামাজিক মাধ্যমকেই মুল টার্গেট করে অভিযান চালানো হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে মূল টার্গেট করে দুই সপ্তাহ ধরে এই অভিযান চালাচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, গুজব বিরোধী অভিযানের কথা বলে সরকারের পদক্ষেপের সমালোচক বা বিরোধীতাকারিদের ধরা হচ্ছে। তবে এমন অভিযোগ অস্বীকার করে সরকার বলেছে, করোনা পরিস্থিতি নিয়ে কেউ কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভান্ত করার চেষ্টা করছে, এর সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পরই আটক করা হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে দেশে যেহেতু এখন লকডাউন চলছে, সেই প্রেক্ষাপটে ফেসবুকসহ সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু মানুষ পরিস্থিতির শুরু থেকেই গুজব ছড়ানোর চেষ্টা চালায় বলে পুলিশ কর্মকর্তারা বলেছেন। আর সেজন্য সামাজিক মাধ্যমকেই মুল টার্গেট করে অভিযান চালানো হচ্ছে। তবে উপজেলা বা গ্রাম পর্যায়েও গুজব ছড়ানোর কিছু চেষ্টার তথ্য প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন কর্মকর্তারা।

র‍্যাবের তরফ থেকে গুজব-বিরোধী প্রচারণা

র‍্যাবের তরফ থেকে গুজব-বিরোধী প্রচারণা প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশ, র‌্যাব এবং তাদের সাইবার ক্রাইম ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে এই অভিযান চালাচ্ছে। পুলিশের মুখপাত্র ও সহকারি মহাপরিদর্শক সোহেল রানা বলছিলেন, এই অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সঠিক তথ্য দেয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, কেউ কেউ মিথ্যা তথ্য এবং গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি,করোনা নিয়ে নানা ধরণের গুজব বা মিথ্যা ছাড়ানো হচ্ছে। তিনি আরও বলেছেন, যারা এভাবে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তে এবং আমাদের স্থিতিশীল পরিস্থিতিটাকে অস্থির করার জন্য পায়তারা করছেন, এ রকম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আমরা তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনছি। গুজব ছড়ানোর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থান তুলে ধরা হচ্ছে।

তথ্যমন্ত্রী হাসান মাহমুদ গত বৃহস্পতিবার বলেছেন, দেশ বা বিদেশ যেখান থেকেই গুজব ছড়ানো হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গুজব ছড়ানোর বিরুদ্ধে অভিযানে দেশের বিভিন্ন জায়গা থেকে এপর্যন্ত যে ৫০জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ফৌজদারি কার্যবিধিসহ বিভিন্ন মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই অভিযানের সমালোচনা করেছ বিবৃতি দিয়েছিল। এই সংগঠনের একজন মুখপাত্র মিনাক্ষী গাঙ্গুলী বলছিলেন, গুজব বিরোধী অভিযানের নামে করোনা পরিস্থি নিয়ে সরকারের সমালোচকদেরই বেশি আটক করা হচ্ছে। ভুয়া তথ্য যেনো না ছড়ানো হয়, সেটা সরকার ঠিকই বলেছে। কিন্তু আমরা দেখছি, যারা সরকারের নিন্দা করছেন, তাদের বিরুদ্ধেও ফেক নিউজ ছড়ানোর অভিযোগ আনা হচ্ছে। তাদেরকেই টার্গেট করা হচ্ছে।”

মিনাক্ষী গাঙ্গুলী তার বক্তব্যে সমর্থনে উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন, সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনীম খলিলী যেহেতু সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমারোচনা করেন, সেজন্য বাংলাদেশে থাকা তার পরিবারের সদস্যদের গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে শাসিয়েছে। এদিকে, সামাজিক মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন, এমন দু’জন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তাদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। তবে এসব অভিযোগ মানতে রাজি নন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলছিলেন, সারাবিশ্বে সব দেশেই কররোনাভাইরাস নিয়ে এই গুজব ছড়ানোর ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রথমে প্রচার করা হচ্ছে যে, এটা গুজব। এতে কান দেবেন না। যারা গুজব ছড়াচ্ছে, তাদের প্রথম সতর্ক করা হবে। তারপরও যখন একই কাজ করছে, তখন তাকে ধরা হচ্ছে। তিনি আরও বলেছেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো একই প্রক্রিয়ায় বাংলাদেশে কিছু কিছু লোক এবং এরসাথে নাশকতামূলক ব্যাপারও আছে, তারা এখন পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে সরকার এবং দেশের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা যায় কিনা,সেই চেষ্টা তারা করছে। যেখানেই এরকম চেষ্টার প্রমাণ পাওয়া গেছে,সেখানেই কিন্তু ধরা হচ্ছে। এটা সরকারের বিরুদ্ধে বলার জন্য করা হচ্ছে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 5 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 7 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 7 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 7 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক