হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ৮৮৯ বস্তা চাল জব্দ ইউপি সদস্য সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৪ গুদাম সিলগালা ও গ্রেফতার -২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৭:৫৫ পূর্বাহ্ণ

Thakur-rice-loot-mknewsbd

ফাইল ছবি

ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও প্রতিনিধি ॥  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রের জন্য ওএমএস ও ভিজিডির বরাদ্দকৃত ৮৮৯ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এসময় দুটি হাস্কিং মিলের ৪টি গুদাম সিলগালা করে দেয়া হয়। ৯ এপ্রিল দুপুরে বালিয়াডাঙ্গীর কুশলডাঙ্গী বাজারে ভাই ভাই হাস্কিং মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন এসব চাল জব্দ করেন।

অভিযানে মিলের ৪টি গুদাম থেকে ৮২১ বস্তা চাল জব্দ করেন তিনি। পরে গুদাম চারটি সিলগালা করে দেন। অভিযানের সংবাদ পেয়ে আগেই সটকে পরেন মিলের এক মালিক আমিরুল ইসলাম তবে তার ভাই জমিরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে ওইদিন সকালে একই উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া গ্রাম থেকে আরো ৬৮বস্তা চাল আটক করা হয়। এসময় চাল বহনকারী নসিমন চালক পান্না কাউসার (৩০) কে আটক করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ফুড অফিসার) নিখিল চন্দ্র বর্মণ। অভিযুক্তরা হলেন- পান্না কউসার, আমিরুল ইসলাম, ইউপি সদস্য কুলসুম বেগম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ, জামিরুল ইসলাম এ ব্যপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে

অভিযান চালিয়ে এসব জব্দ করতে সক্ষম হয়েছি। দু জনকে আটক করা হলেও বাকিরা পলাতক রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তবে বালিয়াডাঙ্গী থানার ওসি হবিবুর রহমান প্রধানকে এ বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দেননি তিনি।

জেলা প্রশাসক ড. কামরুজ্জামন সেলিম বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে মাননীয় প্রধান মন্ত্রী অসহায় মানুষের জন্য এসব চাল বরাদ্দ দিয়েছেন। গরীবের হক নিয়ে যারা অপকর্ম করছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক