admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২০ ৮:০৭ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ রাণীশংকৈলে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমি আফরিদা, উপজেলা টিএইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন ও থানা পুলিশসহ ২৩ মার্চ সোমবার অভিযান পরিচালনা করেন।

বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের অশিত কুমারের ছেলে ভারত প্রবাসী জয়দেব কুমার (৩০) কে ৫ হাজার টাকা, এবং একই ইউনিয়নের মালিভিটা গ্রামের সামসুল হকের ছেলে ভারত প্রবাসী কায়দুল হক (২৮) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । প্রসঙ্গত: জয়দেব ৪ দিন আগে ও কায়দুল ৮ দিন আগে ভারত থেকে দেশে এসেছে।এ ব্যপারে ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে