হোম
রংপুর

পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি,বিয়ে পড়ানো বন্ধের ঘোষনা

সোহরাব আলী, পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ে নিকাহ রেজিস্টার কাজীদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি ঘোষণা করা হয়েছে। জেলার ৪৩টি ইউনিয় ও তিনটি পৌরসভার প্রায় ৫০ জন নিকাহ রেজিস্টার এ কর্ম বিরতিতে যোগ দেন তারা নিজ নিজ কর্ম এলাকায়

অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাদের দাবি, প্রতি ইউনিয়নে বর্তমানে যে একজন কাজী রয়েছে তা বহাল রাখা এবং নিকাহ রেজিস্ট্রার হিসেবে সাধারণ শিক্ষায় সনদধারী ব্যক্তিরা যাতে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত না হন সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে কাজীরা জানান, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে বিয়ে ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তাহীনতা ও নানা ধরনের হয়রানির কারণে তাদের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সভাপতি এআরএম শহিদুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আইন মেনে নিজ নিজ এলাকায় নিকাহ ও তালাক নিবন্ধনের দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল এক ইউনিয়নে একাধীক কাজী নিয়োগের ব্যাপারে সরকারের সঙ্গে যোগসাজশ করছে, যা নিকাহ রেজিস্ট্রারদের জন্য একটি অত্যন্ত দুঃখের বিষয়।
তিনি আরও বলেন, কাজীরা সরকারি কোনো বেতন-ভাতা পান না। নিবন্ধন ফি থেকেই তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তাই বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং কাজীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

কর্মসূচি থেকে কাজীদের বর্তমান নির্ধারিত এলাকা সংরক্ষণ, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ, পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা প্রদানের দাবি জানানো হয়। এ ছাড়া বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের আইনি ক্ষমতা ও সামাজিক নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের দাবি জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি ঐক্য পরিষদ, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি আরাফাত ইদ্রিস, দেবীগঞ্জ উপজেলার সভাপতি শামসুল আলম, বোদা উপজেলা সভাপতি মাসরুর আলম রাজু, তেঁতুলিয়া উপজেলা সভাপতি আজমত আলী, আটোয়ারী উপজেলা সভাপতি আব্দুল মোত্তালেবসহ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি শুরু।
অর্থনীতি 21 minutes আগে

পঞ্চগড়ে কাজীদের অবস্থান কর্মসূচি ও কলমবিরতি,বিয়ে পড়ানো বন্ধের ঘোষনা
রংপুর 29 minutes আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ জন।
আইন-বিচার 2 hours আগে

পঞ্চগড়ে সংখ্যালঘুর বাড়িতে চুরির সন্দেহে গণপিটুনিতে এক বৃদ্ধের মৃত্যু ।
অপরাধ 1 day আগে

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি স্কুলের বাউন্ডারি ও কাঁচা রাস্তায় শিশুদের পথচলা
জনদুর্ভোগ 1 day আগে

সুনামগঞ্জের যাদুকাটার তীর কেটে বালু উত্তোলন,ভাঙনের শঙ্কায় গ্রামবাসী।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজ বাড়ির সামনে থেকে
দুর্ঘটনা 2 days আগে

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় ৫ কিলোমিটার মেরাথন দৌড় অনুষ্ঠিত। 
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক