ডা:নুরুল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
দিনাজপুরের বিরামপুর সহ পুরো উত্তর বঙ্গে কার্তিকের শেষ প্রান্তে এসে হেমন্তের প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা । ভোরবেলা হালকা কুয়াশার চাদর, ঘাসের ডগায় জমে থাকা মুক্তোর মতো শিশির কণা আর সকালের হিমেল বাতাস যেন বলছে শীত আর বেশি দূরে নয়। প্রকৃতির এই পরিবর্তনে হিমালয়ের পাদদেশ দিনাজপুর জেলায় অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা।
ভোরের আকাশে মাঠে গেলে দেখা যায়, হালকা কুয়াশা আর সবুজ ঘাসের উপর মুক্তোর মত চিকচিক করছে শিশির। কুয়াশার ফাঁকে সূর্যের আলো এসে পড়ছে মাঠে।মধ্য রাতের পর থেকে বাড়তে শুরু করে ঠান্ডা অনুভূতি তবে বেলা বাড়ার সাথে সাথে কেটে যায় কুয়াশা। দিনে গরম, রাত ও ভোরে হালকা শীত এমন মিশ্র আবহাওয়ায় কাটছে বিরামপুর বাসীর দিন।
হেমন্তের এই সকাল শুধু শীতের বার্তাই দিচ্ছে না, মনে করিয়ে দিচ্ছে নবান্নের উৎসবের কথাও। মাঠে আধা-পাকা ধান, ঘরে ঘরে নতুন ধানের গন্ধের অপেক্ষা।প্রকৃতির এই বদল সাধারণ মানুষের মনে এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। কেউ বলছেন, “হেমন্তের সকালটা সবচেয়ে সুন্দর, না গরম, না ঠান্ডা।