হোম
রংপুর

দিনাজপুরের পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি।

মোক্তারুজামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মনম্মথপুর ইউনিয়নের প্রাচীনতম মনম্মথপুর ই,বি,এস,ই আলিম মাদ্রাসা অবকাঠামো সংকটে ধুঁকছে। প্রতিষ্ঠানটির বয়স প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এটির ভবন এখনো হয়নি। জানা গেছে, উপজেলার মনম্মথপুর ইউনিয়নের অবহেলিত মাদ্রাসা টি আজ ১০ নভেম্বর এ প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার প্রধান ফটকে লেখা মনম্মথপুর ঈদগাহ ভিত্তিক ই,বি, এস,ই আলিম মাদ্রাসা, স্থাপিতঃ ১৯৭৮ সাল ।

কোড নং-১৫১৪১, EIN No- ১২১০৩১। ঐ প্রতিষ্ঠানে গেলে মাদ্রাসার শিক্ষক ও কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী সাড়ে তিন শতাধিকের ঊর্ধ্বে । শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী ৩০ জন রয়েছে। এত শিক্ষার্থীর তুলনায় শ্রেণি কক্ষ, অফিস কক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো একেবারেই অপ্রতুল। প্রতিষ্ঠানটি শুধু মাদ্রাসা নয়, অত্র এলাকার ধর্মীয় মিলনকেন্দ্র। মাদ্রাসাটি প্রাচীনতম হওয়ায় অত্র এলাকার ৫৬টি জামাতের মুসল্লিগণ ঈদের জামাত এই মাঠেই আদায় করে। ঈদগাহ মাঠ ও মাদ্রাসা একই চত্বরে হওয়ায় প্রতিবছর ঈদের সময় হাজারো মুসল্লির সমাগম হওয়ার কথা জানান। এছাড়াও তারা বলছে, মাদ্রাসার পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। ভাঙন থেকে প্রতিষ্ঠান ও ঈদগাহ মাঠ রক্ষায় সরকারি অনুদান হিসেবে ১৩০ ফুট গাইড ওয়াল দেওয়া হয়েছে।

কিন্তু কর্তৃপক্ষ জানায়, পুরো অংশ রক্ষা করতে আরও প্রায় ১৫০ ফুট গাইড ওয়াল জরুরি প্রয়োজন । তা না হলে বর্ষায় ভাঙনের ঝুঁকি থেকেই যাবে। যেটুকু উন্নয়ন, তা সাবেক ইউএনও’র অবদানের কথা উল্লেখ করেন, শিক্ষক ও কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির যেটুকু অবকাঠামো এখন আছে, তার পেছনে সবচেয়ে বড় অবদানের কথা জানান প্রাক্তন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুন্নিশাহ’র কথা। তাঁর সময়ে নেওয়া উদ্যোগেই আজকের এই অবকাঠামো। তারেই কৃতজ্ঞতার কথা সকলেই স্মরণ করছেন । এরপর আর উল্লেখযোগ্য কোনো বড় বরাদ্দ আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি — বর্তমান প্রতিষ্ঠানটির অবকাঠামোর উন্নয়ন হলে এলাকার সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা আরও নিরাপদ ও মানসম্মত হবে। এজন্য একটি জরুরি নতুন ভবন ও ১৫০ ফুট গাইড ওয়াল বরাদ্দ দিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন মাদ্রাসা কতৃপক্ষ। উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ জানান, ১৯৭৮ সালের প্রতিষ্ঠান, ৫৬ জামাতের ঈদগাহ, ৩৫০-এর বেশি ছাত্র-ছাত্রী — তবুও আমরা অবকাঠামোতে পিছিয়ে। সরকারি একটি ভবন পেলে এই প্রতিষ্ঠানটি আরও অনেক দূর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ
অপরাধ 2 hours আগে

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি।
রংপুর 3 hours আগে

নওগাঁর সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও পরিচিতি
রাজশাহী 13 hours আগে

আধা-পাকা আমন ধানের মৌ মৌ গন্ধে ভরপুর দিনাজপুরের  বিরামপুরের মাঠ,
অর্থনীতি 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 1 day আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 1 day আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 1 day আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক