হোম
আইন-বিচার

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বিবরণে প্রকাশ পঞ্চগড় পৌরসভা থেকে ছয়তলা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেওয়ার পর অনুমোদিত নকশা অমান্য করে সপ্তম তলা নির্মাণসহ আবাসিক উন্মুক্ত স্থানে নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভবন মালিককে নোটিশ দিয়ে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণকাজ বন্ধ ও অপসারণের নির্দেশ দিয়েছে পঞ্চগড় পৌরসভা কর্তৃপক্ষ।

পৌরসভার নোটিশে বলা হয়েছে, মসজিদপাড়া এলাকার মো. মাসুদ পারভেজ ছয়তলা ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদন নিলেও সপ্তম তলা এবং আবাসিক উন্মুক্ত স্থানে অনুমোদিত নকশার বাইরে নির্মাণকাজ করছেন। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর দ্বিতীয় তফসিলের ৩৫ ধারার উপধারা ১ ও ২-এর পরিপন্থী এবং চতুর্থ তফসিলের ৪ ধারা অনুযায়ী অপরাধ।

ভুবন মালিককে পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে নির্মাণকাজ বন্ধ রেখে অনুমোদিত নকশাবহির্ভূত নির্মাণকাজ সাত দিনের মধ্যে অপসারণ করে পৌরসভাকে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় অনুমোদিত নকশা বাতিলসহ পৌরবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম ও নির্মাণ ত্রুটি করা হয়েছে। নিয়ম অনুযায়ী সড়কের পাশে তিন ফুট জায়গা খালি রেখে নির্মাণকাজ করার নিয়ম থাকলেও তা মানা হয়নি।

সেই অনুয়ায়ী ভবনের ব্যালকনি পুরো সড়কের উপর বা নিয়ম বহির্ভুতভাবে নির্মান করা হযেছে। একই সঙ্গে ভবন সংলগ্ন সড়কের পাশের ড্রেন ভেঙে তা ইচ্ছামতো উঁচু করায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হযেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 8 hours আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরে ট্যাংকলরী শ্রমিক নেতা লাঞ্ছিত ঘটনায় ধর্মঘট।
আইন-বিচার 10 hours আগে

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 2 days আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 3 days আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক