হোম
অপরাধ

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার বাইরে। 

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় দুই মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারনে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। অপহরণের শিকার ওই স্কুল ছাত্রী উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী।

তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা ওই স্কুলছাত্রীর পিতা সাকিল পারভেজ (৩৬) মেয়েকে উদ্ধারে ও শেখ মহসীন এলিন পাশাসহ অপহরণকারীদের আইনের আওতায় আনার জন্য তাহিরপুর থানায় মামলা দায়ের করে গত রবিবার (২ আগষ্ট)। যার মামলা নং -১/২৬। এর পূর্বে গত ২৬ জুলাই অপহরণের ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে,বখাটে শেখ মহসীন এলিন পাশা স্কুল পড়ুয়া তাবাসুম ইয়াছমীন সিম্মিকে তার বিদ্যালয়ে যাওয়া আসার পথে কুপ্রস্তাবসহ উত্যক্ত করতো। এই বিষয়টি তাবাসুম তার পরিবারকে জানায়। পরে তার পিতা মহসীন এলিন পাশার পরিবারকে জানালে উল্টো ছেলের পক্ষ নিয়ে উত্তেজনাপূর্ণ অশালীন আচরণ করে। এরপরই গত রবিবার ২৬ জুলাই বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৯ টায় বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে চিকসা গ্রামের বাসিন্দা শেখ কবির আহমেদ পাশার ছেলে বখাটে শেখ মহসীন এলিন পাশা (২৬), মৃত আব্দুল আজিজের ছেলে শেখ কবির আহমেদ পাশা (৫০), শেখ শফিক আহমেদ পাশা (৫৪), শেখ আলমগীর পাশা (৪৫) ও শেখ ফরহাদ পাশা (৩২) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এই ঘটনায় শেখ মহসীন এলিন পাশাসহ তার সহযোগিতা কারীদের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা মামলা দায়ের করে।

‎ওই স্কুল ছাত্রীর বাবা সাকিল পারবেজ জানান,ঘটনার দুইমাস পেরিয়ে গেলেও আমার স্কুল পড়ুয়া মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারেনি। এছাড়াও মামলার আসামীদের আটকও করছে না। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আমার মেয়েকে উদ্ধারে সুনামগঞ্জ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণসহ র‍্যাব,ডিভির সহযোগিতা কামনা করছেন।

‎তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত্য) তরিকুল ইসলাম জুবায়ের জানান,আমার বিদ্যালয়ের ছাত্রী অপহরণ হয়ে এই বিষয়ে আমাকে পরিবারের পক্ষ থেকে কেউই জানায়নি,আপনার মুখে শুনলাম। পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে জানালে আমি আমার প্রতিষ্ঠানের সভাপতিসহ সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

‎আমার ছাত্রীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করছি। যেন আমার বিদ্যালয়ের ছাত্রী আবারও স্কুলে আসতে পারে। ‎এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান,আমাদের পক্ষ থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও অদৃশ্য কারনে উদ্ধার হয়নি স্কুলছাত্রী,আসামিরা ধরাছোঁয়ার
অপরাধ 3 hours আগে

পঞ্চগড়ে বিরোধপূর্ণ জমিতে কার্যবিধির ১৪৪ ধারা জারি। বাদিকে হুমকির অভিযোগ।
আইন-বিচার 4 hours আগে

কুড়িগ্রামের তিস্তার বালু দিয়ে জমি ভরাটের অভিযোগে ড্রেজার জব্দ ও
অপরাধ 4 hours আগে

দিনাজপুর পার্বতীপুরের পল্লীতে মাদক বিরোধী অভিযান।
আইন-বিচার 4 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডের দুধ খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ। 
রংপুর 18 hours আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি
ঢাকা 23 hours আগে

কুড়িগ্রামের তালা ভেঙে বাজার অফিস দখলের অভিযোগ যুবদলের জমকালো উদ্বোধন।
আইন-বিচার 23 hours আগে

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সড়কের বেহাল দশা চলাচলে দুর্ভোগ, কালভার্টের গর্তে দুর্ঘটনার
জনদুর্ভোগ 23 hours আগে

টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড
অপরাধ 23 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক