বি এম কামাল নওয়াপাড়া যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
যশোরের অভয় নগর থানার ১ং প্রেমবাগ ইউনিয়নের ঐতিহ্য- বাহী সিঙ্গিয়াপাড়া- সৈয়দ পাড়ার রাস্তাটি সংযোগ কৃত সেই ব্রজ-কালভার্টটি ভেঙে চুরে নাজুক অবস্থা হয়ে গিয়েছে দেখার যেন কেউ নেই। যা এলাকার মানুষের চরম দূর্যোগের সৃষ্টি করেছে।
কালভার্টটি যশোোয় খুলনা মহা-সড়কের পাশে অবস্থিত। এলাকার ভাংরি ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত কালভার্ট ও রাস্তাটি ব্যবহার করেছে। বাড়ি ঘর অবকাঠামো নির্মানের জন্য স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল বালু ভর্তি ২০ টন ওজনের ট্রাক, ইটের ট্রাক ব্যাবহার করায কর্লভাট ব্রিজটি আজ ১৮ আগোস্ট শুক্রবার ভেঙ্গে চুরে নাজুক অবস্থা হয়ে গেল।
এ ছাড়া স্থানীয় বযবসায়ীরা মালামাল লোডের সময় তারা ১৫-২০ টনের ট্রাক লোড দেওয়ায় ২০২৪ সালে একবার এবং ২০২৫ সালে আরো একবার মাল লোড ট্রাক সহ-ব্রিজটি ভেঙে পড়ে। এ ছাড়া ইব্রাহীমের পুকুর ও গহরর ভেড়ির ভিতর রাস্তা টির ২৫০ ফিটের এক-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে।
ঐ এলাকার জনসাধারণের মালামাল ও পন্য পরিবহনে দুর্ভোগের শিকার হচ্ছে। ব্রিজ-কাল ভার্ট ও রাস্তাটি
মেরামতের জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা ও সেই সাথে রাস্তা বিনাষ্টকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।