হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার।

পজিরুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রতিনিধি ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২০:০০ ঘটিকার সময় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে হানিফ পেট্রোল পাম্প সংলগ্ন নিটল-টাটা সার্ভিসিং সেন্টারের বাউন্ডারির ভিতর থেকে নিরাপত্তা প্রহরী মোঃ আব্দুর রহমান (৫৮)-এর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত মোঃ আব্দুর রহমান গত ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় নিজ বাসা থেকে কর্মস্থলে দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হন। কর্মস্থলে পৌঁছে তিনি রাত্রিকালীন ডিউটিতে থাকা নিরাপত্তা প্রহরী তোয়াবুর রহমানের নিকট থেকে দায়িত্ব বুঝে নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেন।

সকাল আনুমানিক ১১:০০ ঘটিকার সময় নিহত ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা বলেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। একই দিন দুপুর আনুমানিক ১৩:৪৫ ঘটিকার সময় নিহতের ছেলে তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে কর্মস্থলে গেলে বাইরে থেকে গেট বন্ধ দেখতে পেয়ে তিনি ফিরে যান।

পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকার সময় রাত্রিকালীন ডিউটিতে যোগদানের জন্য নিরাপত্তা প্রহরী তোয়াবুর রহমান ঘটনাস্থলে এসে বাইরের গেট তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।একই সময়ে নিহতের ছেলেও তার বাবার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন। বিষয়টি নিয়ে উভয়ই আলোচনা করে তোয়াবুর রহমান দেয়াল টপকে বাউন্ডারির ভিতরে প্রবেশ করে আব্দুর রহমানকে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশকে সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই পুলিশ নিহতের পরিবারের সদস্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে গোপনীয় তথ্য সংগ্রহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের সাবেক নিরাপত্তা প্রহরী জুয়েলকে শনাক্ত করে।

জুয়েলকে গ্রেফতারের লক্ষ্যে ঠাকুরগাঁও শহরের সেনুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী জুয়েল (১৯) এর অবস্থান শনাক্ত করে পুনরায় অভিযান পরিচালনা করে গোয়ালপাড়া এলাকায় তার নানার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামী জুয়েলকে জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক নিহত আব্দুর রহমানের ব্যবহৃত বাইসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জুয়েল (১৯) পূর্বে একই প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিল।সে কর্মরত থাকা অবস্থায় প্রতিষ্ঠানের জানালার থাই গ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতের জন্য তার বেতনের অর্থ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক ভিকটিম আব্দুর রহমানকে বুঝিয়ে দেয়া হয়। আসামী জুয়েল জানালার থাই গ্লাস মেরামত করলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিম আব্দুর রহমান আরোও কিছু কাজ ঐ টাকা দিয়ে করতে চাইলে আসামী জুয়েল ও ভিকটিমের মধ্যে বাকবিতন্ডা হয়।এবং আসামী জুয়েল ধারণা করেন যে, উক্ত কাজ ভিকটিম আব্দুর রহমান স্বতঃপ্রণোদিত হয়ে করাচ্ছে।ফলশ্রুতিতে আসামী জুয়েল ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন আসামী জুয়েল রানা নিটল-টাটা সার্ভিসিং সেন্টারের বাউন্ডারির দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে ভিকটিমের অজান্তে লাঠি দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জুয়েল জানায়।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং হত্যাকাণ্ডের পারিপার্শ্বিক অন্যান্য বিষয় যাচাই-বাছাইসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।ঠাকুরগাঁও জেলা পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তি ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার।
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে দেশীয় চোলাই মদসহ যুবক আঁটক, এক মাসের কারাদন্ড।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 6 hours আগে

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 2 days আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 2 days আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 2 days আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 2 days আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 2 days আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক