admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, আমাদের আগামী প্রজন্ম আমাদের যুবসমাজকে আমরা কোন ভাবেই মাদকের দিকে ঠেলে দিতে পারি না। এই মাদকের কড়াল গ্রাস থেকে মুক্ত করার জন্য আমরা ঘন ঘন এধরনের খেলা ধুলার আয়োজন করব ইনশাল্লাহ। আমরা চাই আমাদের প্রত্যেকটা এলাকায় খেলাধুলাকে আমরা অগ্রগামী করে রাখব।
খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ ছাত্ররা তাদের দৈহিক গঠনে এবং মানুষিক সুস্থ্যতার জন্য তারা যেন মাঠে এসে খেলাধুলা করে। আমাদের প্রিয়নেতা আমাদের দলের চেয়ারম্যান মানণীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খেলাধুলার প্রতি অনেক আগ্রহ দেখিয়েছেন। অনেক বাজেট দিয়েছেন। বিশেষ করে নতুন কুড়ি এই খেলাধুলার মাধ্যমে শিশুদের থেকে শুরু করে সর্বপর্যায়ে তিনি এই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে চান। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে চিরতরে মাদক নির্মূলে এক সাথে কাজ করি। ২ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার পিপিএম জেদান আল মুসা, জেলা পলিষদ এর প্রশাসক এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন, যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরীসহ হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।