নিউজ ডেক্স || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
মাদক কে না বলি খেলাধুলার মাধ্যমে জীবন গড়ি ঠাকুরগাঁও জেলা পর্যায়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠবে – এটাই প্রত্যাশা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট । খেলা ধুলা মানুষিক ও শারীরিক ভাবে উন্নয়ন ঘটায়। এবং মাদকাসক্ত থেকে দূরে রাখে।
ঠাকুরগাঁও জেলার সকল উপজেলার ইউনিয়ন থেকে শুরু করে মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখতে প্রশাসনের উদ্যোগ জরুরী বলে এলাকাবাসী মনে করেন।