admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২০ ৭:৫৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া কালীতলা বাজারে গত ১৩ ফ্রেব্রুয়ারী কিডনি রোগের কথা বলে জনসাধারণের কাছ থেকে অর্থ আদায়ের সময় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী তাদের চ্যালেঞ্জ করলে তারা চলে যাওয়ার সময় স্থানীয় জনসাধারণ তাদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞেস করলে তারা তা স্বীকার করে নেন।
কথিত কিডনি রোগী মোলানী রায়পুর নিবাসী মো আব্দুল সাত্তার(৬৫) পিতা জয়নাল ও তার সাহায্যকারী পঞ্চগড়নিবাসী মোঃ শফিকুল আলম পিতা বশিরুদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এসময় সেখানে
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম খবর পেয়ে আসেন।