admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ২:৫০ অপরাহ্ণ
ফিরোজ সুলতান ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে মদ খেয়ে মাতলামি করায় কারাদণ্ড । মদ খেয়ে মাতলামি করার দায়ে ঠাকুরগাঁওয়ে এক যুবককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ ) বিকালে ঠাকুরগাঁও সদরের বাসস্ট্যান্ডে মদ খেয়ে মাতলামি ও মারপিট করার সময় আটক করে এ সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবক পৌরসভার শান্তিনগরের কবির হোসেনের ছেলে মোঃ লাবু হোসেন (৪০)।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্থানীয় থানা পুলিশের একটি দল ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।