মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁও -৩ আসনে জামাতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশ করতে পারবে। বেকারদের বেকার ভাতা নয় বিনা পয়সায় চাকুরী দেওয়া হবে,বিদেশে জনশক্তি বাড়ানো হবে। স্থানীয় নদী খনন করে নদীর যৌবন ফিরে দিতে হবে।দূর্নীতি করার কোন সুযোগ নেই আমাদের দলে।
শুধু জনগনের সেবা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা ক্ষমতায় এলে রাস্তা ঘাট স্কুল কলেজ এবং এ’উপজেলায় ২৫০ শর্য্যা হাসপাতাল স্থাপন করাই হবে মূল লক্ষ্য। সোমবার (২ ফেব্রয়ারী) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিউটি সেন্টারে ১১ দলীয় জোটের প্রেস মিডিয়া সেলের আয়োজনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী-উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ কথা বলেন।
উপজেলা জামায়াত সেকেটারী রজব আলী’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় এনসিপি যুগ্ম মূখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান,জেলা প্রেসমিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল, পৌর আমির আব্দুল মাতিন। উপস্থিত ছিলেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা যুব জামায়াত সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||