হোম
রংপুর

দিনাজপুরে মাইনুল আলমের সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল।

তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

২৯ জানুয়ারি, ২০২ খ্রি: ৬আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এই নির্বাচনী মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ​বিকেল সাড়ে ৩টায় শহরের পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। প্রায় ৪ শতাধিক নারী কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট লিলির মোড় ও হাসপাতাল মোড় অতিক্রম করে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মোছাঃ মোস্তাকিমা বেগম ও অঞ্চল মহিলা বিভাগের টীম সদস্যা আফরোজা বেগম অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে কর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দরা বক্তব্য বলেন,​ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমরা অ্যাডভোকেট মাইনুল আলম ভাইকে বিজয়ী করে এই আসনটি উপহার দিতে চাই। দিনাজপুরে ভোটের মাঠে মহিলা বিভাগের সরব উপস্থিতিই আমাদের সাংগঠনিক শক্তি প্রমাণ করবে। ​নির্বাচনী প্রচারণায় কর্মীদের আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ​প্রত্যেক কর্মীকে বিনয় ও নম্রতার সাথে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। ​কারও সাথে কোনো প্রকার উগ্র আচরণ করা যাবে না।

​ইসলামী মূল্যবোধ বজায় রেখে মানুষের মন জয় করে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাইতে হবে। অনুষ্ঠিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলে অন্যান্যদের মধ্যে নেতৃত্ব দেন মহিলা বিভাগের জেলা টিম সদস্য নার্গিস আরা বেগম ও আজিফা খানম, দিনাজপুর শহর ও সদর মহিলা বিভাগ টিম সদস্যা রিফাত সালেহীন, মুন্নিয়ারা, শাহনাজ পারভীন, লুৎফুন নাহার, শেফালী বেগম, শাপলা বেগম প্রমুখ।

মিছিলে অংশগ্রহণ করেন জেলা, শহর এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দ। নির্বাচনী এই তৎপরতা ঘিরে স্থানীয় মহিলা বিভাগের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 56 minutes আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 18 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 19 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 19 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক